AUS vs IND: আম্পায়ারের উপর চাপ সৃষ্টি! অস্ট্রেলিয়াকে মোক্ষম জবাব পাঠানের, বিস্ময় প্রকাশ শাস্ত্রীর

বর্ডার-গাভাসকর ট্রফি হবে আর বিতর্ক হবে না! তাই হয় নাকি। মেলবোর্ন টেস্টের শুরুর আগে থেকেই ঘটনার ঘনঘটা। প্রথমে ভারতীয় দলের অনুশীলন পিচ নিয়ে, তার পর সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাদেজা, আকাশ দীপকে নিয়ে ভাষা বিতর্ক। আর টেস্টে ম্যাচ শুরুর পর থেকেই প্রতিদিনই কোনও না কোনও বিতর্ক হচ্ছে। ব্যতিক্রম হল না চতুর্থ দিনেও। দিনের শুরুতেই রিভিউ নিয়ে আম্পায়ারদের প্রভাবিত করার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে।

রিভিউ বিতর্ক নিয়ে নানা মু্ণির নানা মত। তবে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়াকে মোক্ষম জবাব দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্য করা ইরফান পাঠান। মাঠের মধ্যে স্লেজিং করে প্রতিপক্ষ ক্রিকেটারের মানসিক শক্তিকে দুর্বল করে দেওয়াই হোক বা আম্পায়ারের উপর চাপ সৃষ্টিতে অজিরা সিদ্ধহস্ত। কিন্তু বর্তমানে এই সব রণকৌশল যে আর খাটবে না মনে করিয়ে দিলেন পাঠান।

রিভিউ নিয়ে কামিন্সরা যেভাবে মাঠে আচরণ করেছেন সেই পরিপ্রেক্ষিতে ইরফান পাঠান নিজের বক্তব্যে বলেছেন, অস্ট্রেলিয়ার মনে হচ্ছে এটা ২০০৮ সাল। কিন্তু এটা ২০০৮ নয়। অর্থ্যাত এর আগে অস্ট্রেলিয়া দলের এই সমস্ত রণকৌশল কার্যকরী হলেও বর্তমানে তা যে অচল তা বুঝিয়ে দিলেন পাঠান।

যদিও শাস্ত্রী আবার কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, আম্পায়ার বললেন, ব্যাটে লাগার পর বল মাটি ছুঁয়েছে। সিদ্ধান্তটা খুব দ্রুততার সঙ্গে নেওয়া হল। মাত্র দু'বার রিপ্লে দেখেই সিদ্ধান্ত হয়ে গেল। প্রাক্তন অজি ক্রিকেটার গিলক্রিস্ট আবার বলেছে, এরকম ঘটনা কোনওদিন দেখিনি। আমার মনে হয় ঘটনাটা আরও কাছের থেকে দেখা উচিত ছিল।

চতুর্থ দিনের সকালে কামিন্সের বল সিরাজের ব্যাটে লেগে গিয়েছিল দ্বিতীয় স্লিপে, স্টিভ স্মিথের হাতে। অস্ট্রেলিয়া নিশ্চিত ছিল ক্যাচ হয়েছে ভেবে। যদিও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট আউট বলে জানান। এই সিদ্ধান্ত একেবারেই খুশি করতে পারেনি অজি শিবিরকে।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জেনে বিস্মিত হন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। আরও একবার দেখার জন্য রিভিউয়ের জন্য আবেদন করেন কামিন্স। কিন্তু সেই আবেদন খারিজ করেন দেন মাঠে থাকা দুই আম্পায়ার।। তাঁরা জানান, তৃতীয় আম্পায়ার আগেই রিপ্লে দেখে সিদ্ধান্ত জানিয়েছেন। তাই তাঁকে আবার অনুরোধ করার কিছু নেই।

যদিও ভারতের ইনিংস খুব বেশি দূর যায়নি। কিন্তু অজিরা চাপ সৃষ্টি করতে পিছপা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+