AUS vs IND: বিরাট ভুলে আউট যশস্বী, বড় রানে ব্যর্থ কোহলিও, দ্বিতীয় দিনের শেষে প্রবল চাপে ভারত

মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪। এখনও ভারত পিছিয়ে ৩১০ রানে।

দ্বিতীয় দিনের সকালটা দাপটের সঙ্গেই শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ শতরান করেন। প্রথম সেশনে ভারতের প্রাপ্তি বলতে শুধু ছিল প্যাট কামিন্সের উইকেট। জাদেজার বলে ৪৯ রানে আউট হন কামিন্স। লাঞ্চের বিরতির পর অবশ্য ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট ফেলতে বেশি সময় নিলেন না। স্মিথ ১৪০ রান করে আকাশ দীপের বলে আউট হলেন। ৪৭৪ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের যবনিকা পতন হল।

এই ম্যাচে ফের ওপেন করতে নামলেন রোহিত। তিনি সঙ্গী হন যশস্বীর। কিন্তু ফের একবার হতাশাই উপহার দিলেন রোহিত। ৩ রান করেই কামিন্সের বলে বোল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন ভারত অধিনায়ক। কিছুতেই যেন ছন্দ ফিরে পাচ্ছেন না রোহিত। মিডল অর্ডার থেকে ওপেনিং জায়গা বদল হলেও ব্যাট হাতে রানে ফিরতেই পারছেন না রোহিত।

দলের ৮ রানের মাথায় রোহিত আউট হওয়ার পর তিন নম্বরে নামেন কেএল রাহুল। তিনি এবং যশস্বী ভারতীয় ইনিংসকে টানতে থাকেন। দুই জনের পার্টনারশিপে ভারত ৫০ রানের গণ্ডি অতিক্রম করে। কিন্তু চা পানের বিরতির আগেই আউট হলেন রাহুল। ৪২ বলে ২৪ রান করে কামিন্সের বলে আউট হলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল তিনটি চার। ঠিক যখন উইকেটে থিতু হলেন তখনই আউট হলেন রাহুল।

চা পানের বিরতির পর যশস্বীর সঙ্গী হলেন কোহলি। যশস্বী অর্ধশতরান পূরণ করেন। অন্যদিকে বিরাটও ক্রমশ জমাট হয়ে রান করতে থাকেন। দুই জনে ১০০ রানের পার্টনারশিপও তৈরি করেন। যশস্বী ক্রমেই শতরানের দিকে এগিয়ে চলছিলেন, ঠিক তখনই ঘটল বিরাট ছন্দ পতন। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন যশস্বী।

যশস্বীর আউকে বিরাট ভুল বললেও কম বলা হবে। ভারতীয় ওপেনার শট মেরে রান নিতে দৌড়ান। কিন্ত কোহলি দৌড় শুরু করে থেমে যান। কিন্ত দ্রুতবেগে তখন উইকেটের অন্য প্রান্ত চলে গিয়েছেন। কামিন্স বল নিয়ে উইকেটরক্ষককে থ্রো করলেই সহজেই যশস্বীকে আউট করে দেন ক্যারি। ফলে ১১৮ বলে ৮২ রানে আউট হলেন তরুণ ওপেনার। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং একটি ছক্কা।

যশস্বী আউট হতে নামানো হয় নাইট ওয়াচম্যান আকাশ দীপকে। তাঁর দায়িত্ব ছিল দিনের বাকি সময় টুকু ক্রিজে টিকে থাকা। কিন্তু আকাশের আগেই আউট হলেন কোহলি। ৩৬ রান করে বোল্যান্ডের বলে আউট হলেন কোহলি। সেই বাইরের বলেই আউট হলেন কোহলি। এরপরই ভারতীয় শিবিরে শুরু হয়ে যায় উদ্বেগ। গাব্বায় ব্যাট হাতে ফলো-অন বাঁচালেও মেলবোর্নে ব্যর্থ হলেন আকাশ। ১৩ বলে ০ রান করে বোল্যান্ডের বলেই আউট হলেন আকাশ।

২য় দিনের শেষে ক্রিজে আছেন জাদেজা(৪) এবং পন্থ(৬)। এই দুই জনই বিরাট ভরসা ভারতের। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স এবং বোল্যান্ড দুটি করে উইকেট নিয়েছেন। তৃতীয় দিনের সকালে কঠিন পরীক্ষার মুখে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+