AUS vs IND: সবুজ পিচ, মেঘলা আকাশ! ব্রিসবেনে টস জিতে ফিল্ডিং নিল ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে জোড়া চমক

AUS vs IND: গাব্বায় আজ থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু। ব্রিসবেনের আকাশ বর্তমানে মেঘলা। পিচে সবুজ ঘাস রয়েছে।

সে কারণে টস জিতে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে জোড়া পরিবর্তন। অস্ট্রেলিয়া দলে একটি।

AUS vs IND

AUS vs IND: ওপেনিংয়ে ফিরছেন রোহিত? বোলিংয়ে হচ্ছে বিরাট বদল? জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। হর্ষিত রানা ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ভারত এদিন খেলাচ্ছে রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপকে। ফলে তিনটি টেস্টে তিন আলাদা স্পিনারকে খেলাল ভারত। আকাশকে খেলানোর আভাস মিলেছিল ব্রিসবেনের নেট প্র্যাকটিসেও। বাংলার পেসার এই প্রথম বিদেশে কোনও টেস্ট খেলবেন।

রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেন, মেঘলা আকাশ আর পিচে ঘাস থাকাকেই। উইকেটে প্রথমদিকে কিছুটা আর্দ্র ও নরম থাকবে বলেও ধারণা তাঁর। টেস্ট যত এগোবে ততই তা ব্যাটিং সহায়ক হবে।

ফলে প্রথম থেকেই কন্ডিশনকে কাজে লাগিয়ে অজিদের উপর চাপ বাড়াতে চাইছেন রোহিত। অ্যাডিলেড টেস্টে হারের ধাক্কা কাটিয়ে গোটা দল ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। টস ডিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গতকালই প্রথম একাদশ জানিয়ে দিয়েছিলেন। অ্যাডিলেড টেস্টের দলে একটিই পরিবর্তন। চোট সারিয়ে দলে ফিরলেন জশ হ্যাজলউড। পারথে তিনি খেলেছিলেন। যদিও চোট পাওয়ায় অ্যাডিলেডে খেলতে পারেননি। তিনি স্কট বোল্যান্ডের জায়গায় দলে এলেন।

ভারত- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল,বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড।

এদিকে, টেস্টের প্রথম দিনেই বৃষ্টি ব্যাঘাত ঘটাল। অস্ট্রেলিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারেই বৃষ্টি নামায় পিচ ঢেকে দেওয়া হয়। তখন অজিদের স্কোর ৫.৩ ওভারে বিনা উইকেটে ১৯ রান। ২টি চারের সাহায্যে ২২ বলে ১৩ রানে অপরাজিত উসমান খোয়াজা। ১১ বলে ২ রানে নট আউট নাথান ম্যাকসুইনি। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৩ ওভারে ৬ রান দিয়েছেন। ১টি মেডেন-সহ মহম্মদ সিরাজ ২.৩ ওভারে ৯ রান খরচ করেছেন। লেগ বাই চার রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+