AUS vs IND: যশস্বীর আউট বিতর্কের জন্য দায়ী তৃতীয় আম্পায়ারই! হট স্পট প্রযুক্তির নির্মাতা আনলেন নতুন তথ্য
মেলবোর্ন টেস্টের শেষ দিনে ডিআরএস নিয়ে বিতর্ক চরমে। বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকতের যশস্বী জয়সওয়ালকে দেওয়া আউটের সিদ্ধান্ত আগুনে বিতর্ক সৃষ্টি করেছে। দিনের শেষে বিতর্কের আবহেই মুখ খুললেন হট স্পট প্রযুক্তির নিমার্তা।
আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নির্ভুল ও ক্রুটিমুক্ত করতেই ডিআরএস প্রযুক্তি চালু হয়েছে। কিন্তু দিন যত যাচ্ছে ডিআরএস নিয়ে বিতর্ক ততই বৃদ্ধি পাচ্ছে। মেলবোর্ন টেস্টে আরও একবার প্রমাণ পাওয়া গেল প্রযুক্তি ১০০ শতাংশ সঠিক নয়। কিন্তু প্রযুক্তির দোষ মানতে নারাজ খুললেন হট স্পট প্রযুক্তির নিমার্তারা।তারা পরোক্ষে দায়ী করলেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকতকেই।

যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি মাঠে থাকা আম্পায়ার। প্যাট কামিন্স আত্মবিশ্বাসী সঙ্গেই রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার সঠিক প্রমাণ পাওয়া গেল না। কিন্তু বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান নেন। মাঠে থাকা আম্পায়ারকে জোয়েল উইলসনকে সিদ্ধান্ত বদল করতে হয়। ব্যাটার যশস্বী ২০৮ বলে ৮৪ রান করে আউট হলেন।
সাক্ষাৎকারে হট স্পট প্রযুক্তির নির্মাতা সংস্থার কর্ণধার ওয়ারেন ব্রেনান বলেছেন, এটা এক ধরনের গ্লান্স শট। এর জন্যই সঠিক ভাবে কোনও শব্দ বোঝা যায়নি। যেটা ছিল সেটা আশেপাশের পরিবেশের আওয়াজ। আমি অডিও ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। উনিও বলেছেন বলের কোনও জায়গায় আঘাতের কোনও শব্দ পাওয়া যানি। হয়ত হট স্পট এই সমস্যার সমাধান করতে পারত। যদিও বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ সৈকত সেই সময় বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।
সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানিয়ে দেন, আমি মনে করি যে দুর্ভাগ্যজনক ছিল. সবাই জানে প্রযুক্তি ১০০ শতাংশ সঠিক নয়। তাই এটি হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক বলতে পারি বিষয়টি,স্নিকোতে দেখায়নি, তবে খালি চোখে একটি বিচ্যুতি ছিল। সমস্ত ন্যায্যতার মধ্যে, দেখে মনে হচ্ছে তিনি এটি স্পর্শ করেছেন, কিন্তু আমার বেশির সময়ই দুর্ভাগ্যের শিকার হচ্ছি। এটা খুবই হতাশার।












Click it and Unblock the Notifications