AUS vs IND: অস্ট্রেলিয়ার ভালো শুরু ভারতের বিরুদ্ধে, ব্রিসবেনে তুমুল বৃষ্টির জেরে খেলা কি আদৌ হবে?
AUS vs IND: ব্রিসবেনে তুমুল বৃষ্টি। তাতেই দুই দফায় বন্ধ হলো ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হলো মাত্র ১৩.২ ওভার।
মেঘলা আকাশ, সবুজ পিচ দেখে অধিনায়ক রোহিত শর্মা বোলিং নেন। কিন্তু প্রথম সেশনে প্রতিপক্ষের কোনও উইকেটই তুলতে পারেননি ভারতীয় বোলাররা।

জানা যাচ্ছে, গাব্বার স্টেডিয়ামের বাইরের রাস্তা কার্যত নদীতে পরিণত হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, দ্বিতীয়বার যে বৃষ্টি নেমেছে তা কতটা জোরালো। মাঠেও জল দাঁড়িয়ে গিয়েছে। যদিও স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা অত্যন্ত ভালো। ফলে বৃষ্টি থামলে খেলা শুরু করতে বেশি দেরি হওয়ার কথা নয়।
আজ প্রথম খেলা সাময়িক বন্ধ থাকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ ওভারে হাল্কা বৃষ্টি নামায়। তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫.৩ ওভারে বিনা উইকেটে ১৯। উসমান খোয়াজা ১৩ ও নাথান ম্যাকসুইনি ২ রানে অপরাজিত ছিলেন। ইতিবাচকভাবেই ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন খোয়াজা।
এরপর ১৩.২ ওভারের পর খেলা বন্ধ হয়। তখন অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৮। তিনটি চারের সাহায্যে খোয়াজা ৪৭ বলে ১৯ ও ম্যাকসুইনি ৩৩ বলে চার রানে অপরাজিত আছেন। মহম্মদ সিরাজ চেনা ছন্দে না থাকায় আকাশ দীপকে সপ্তম ওভারের পরই আক্রমণে আনেন রোহিত।
ভারত এই টেস্টে হর্ষিত রানার জায়গায় খেলাচ্ছে আকাশ দীপকে। বাংলার পেসারের কাছে অস্ট্রেলিয়ায় তো বটেই, বিদেশের মাটিতেও এটিই প্রথম টেস্ট। অ্যাডিলেড টেস্টের দল থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। পারথে ওয়াশিংটন সুন্দর, অ্যাডিলেডে অশ্বিনের পর ব্রিসবেনে খেলানো হচ্ছে রবীন্দ্র জাদেজাকে।
জসপ্রীত বুমরাহ তিনটি মেডেন-সহ ৬ ওভারে ৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। সিরাজ ২টি মেডেন-সহ ৪ ওভারে ১৩ রান দিয়েছেন। আকাশ দীপের ৩.২ ওভারে ২টি মেডেন, মাত্র ২ রানই খরচ করেছেন আকাশ দীপ। অস্ট্রেলিয়া দলে স্কট বোল্যান্ডের জায়গায় ফিরেছেন জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications