AUS vs IND: রোহিতের অনুপস্থিতিতে ভারতকে পারথ টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি! পোস্টার দেখেই জোরালো চর্চা
AUS vs IND: অস্ট্রেলিয়ার পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর। আজ এবং আগামীকাল দুই ব্যাচে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের রওনা হওয়ার কথা।
রোহিত শর্মা পারথ টেস্টে খেলবেন না বলে জানা যাচ্ছে। তারই মধ্যে বিরাট কোহলিকে পারথ টেস্টের অধিনায়ক হিসেবে দেখানো হলো। ফক্স ক্রিকেটের পোস্টারে।

রোহিত না খেললে ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা জসপ্রীত বুমরাহর। তিনিই সহ অধিনায়ক। রোহিত সব টেস্টে না খেললে গোটা সিরিজে বুমরাহকে অধিনায়ক হিসেবে ঘোষণার কথা বলেছিলেন সুনীল গাভাসকর। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
অ্যারন ফিঞ্চ গাভাসকরের বক্তব্যের সঙ্গে সহমত নয়। রোহিতের স্ত্রী রীতিকা আবার ফিঞ্চের বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় লাইক করায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। রোহিত ও রীতিকা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পারথ টেস্ট চলাকালীন ফের মা হতে পারেন রীতিকা। স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় কটি টেস্ট রোহিত খেলবেন না তা স্পষ্ট নয়।
Fox Cricket Poster on India vs Australia in the Border Gavaskar Trophy! 🔥 pic.twitter.com/EPVbOpQ590
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) November 10, 2024
আজ পারথে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল তখন সম্প্রচারকারী ফক্স ক্রিকেটের পর্দায় ভেসে ওঠে পোস্টার। যাতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সংক্রান্ত তথ্য ছিল।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ওই পোস্টার বা কার্ডটিতে ভারতের তরফে ব্যবহার করা হয়েছে বিরাট কোহলির ছবি। আর তাতেই জল্পনা চরমে উঠেছে, রোহিতের অনুপস্থিতিতে বিরাটের হাতেই নেতৃত্বের ব্যাটন যাবে কিনা।
I Am Sure Fox Cricket Is Aware Who Is Team India’s Test Captain.
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) November 10, 2024
Still They Have Used Picture Of Virat Kohli During Promotion.
This Is Insult Of Rohit Sharma , What You Say Guys ? pic.twitter.com/FV9P5S7wSL
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তদের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। ফক্স ক্রিকেট বিরাটের ছবি ব্যবহার করায় রোহিত ভক্তরা দাবি করছেন, ফক্স ক্রিকেট ভালোভাবেই জানে ভারতকে নেতৃত্ব কে দেবেন। বিরাটের ছবি প্রচারে ব্যবহার করে রোহিতকেই অসম্মান করা হয়েছে।
বিরাট কোহলি সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়েছেন, নাকি ইংল্যান্ডে অনুষ্কা শর্মা ও সন্তানদের রেখে তিনি ডাউন আন্ডার সিরিজ খেলতে যাবেন তা স্পষ্ট নয়। গতকাল রাতে বিরাট কোহলিকে দেখা গিয়েছে সপরিবারে বিমান ধরতে। তবে তিনি কোথায় গেলেন তা কেউ বলতে পারছেন না।
বিরাট গাড়ি থেকে নেমে প্রথমে চিত্র সাংবাদিকদের অনুরোধ করেন অনুষ্কা, ভামিকা ও অকায়ের ছবি যেন না তোলা হয়। পাপারাৎজিরা বিরাটের অনুরোধ মেনে নেন। কিন্তু এরপরই সেলফি-শিকারীরা বিরাটকে ঘিরে ধরেন। একের পর এক ভক্ত বিরাটের সঙ্গে ছবি তুলতে থাকেন।
Virat Kohli snapped with fans at Mumbai Airport
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) November 9, 2024
- He is travelling with his family! ❤️ pic.twitter.com/Miae4tnNNZ
কেউ অন্য কাউকে দিয়ে ছবি তোলাচ্ছিলেন। কেউ আবার সেলফি তুলতে থাকেন। বিরাট প্রথমদিকে ভক্তদের আবদার মেনে নিলেও একটা সময় বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, পরিবারকে দাঁড় করিয়ে এভাবে এত সেলফি তোলা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপর বিরাট বিমানবন্দরের ভিতরে চলে যান।












Click it and Unblock the Notifications