AUS vs IND: মেলবোর্নে টেস্ট শুরুর আগেই আর্থিক পুরস্কার জিতলেন জুরেল, জয়ী হলেন কোন ম্যাচে? দেখুন ভিডিও

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। গাব্বায় প্রায় হারা ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। মেলবোর্নে এসে মাঠের বাইরে একের পর এক বিতর্ক তৈরি হলেও ভারতীয় দলের অন্দরের ছবিটা একেবারে অন্যরকম। অন্তত ক্যামেরায় সেটায় ধরা পরেছে।

মাঝেমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের ভিডিও প্রকাশ করা হয়। সোমবার ভারতীয় দলের ফিল্ডিং সেশনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে শুধু ব্যাটিং বোলিং নয়, ফিল্ডিং নিয়েও দেখা গেল দারুন একটা প্রতিযোগিতা। এমনকি মেলবোর্নে ম্যাচ শুরুর আগে ৩০০ ডলার পুরস্কারও জিতে নিলেন ধ্রুব জুরেল।

ভিডিও-তে দেখা গিয়েছে, ফিল্ডিং কোচ টি দিলীপ তিনটি টার্গেট ঠিক করে দিচ্ছেন ফিল্ডারদের। একটি টার্গেটের জন্য ১ পয়েন্ট বাকি দুইটির জন্য ২ এবং ৪ পয়েন্ট বরাদ্দ করা হয়েছে। এরপর সরফরাজ খান, মহম্মদ সিরাজ এবং ধ্রুব জুরেল এই তিন জনের নেতৃত্বে তিনটি দল গঠন করা হয়েছে। যে দল সবথেকে বেশি পয়েন্ট পাবে তারা ৩০০ ডলার জিতবে।

এরপরই শুরু হয়ে যায় ফিল্ডিং প্রতিযোগিতা। বিরাট কোহলি, শুভমান গিল, জসপ্রীত বুমরাহরা নির্দিষ্ট লক্ষ্যে বল থ্রো করতে থাকেন। কোনটা হিট হয় তো কোনটা মিস হয়। প্রত্যেক ক্রিকেটরাই নিজেদের দলের জন্য পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। সবেথেক বেশিবার ৪ পয়েন্ট সংগ্রহ করলেন জসপ্রীত বুমরাহ। এই দলে শুভমান গিলও বেশ কয়েকটি ভালো থ্রো করলেন।

তিন সম্মিলিত থ্রো শেষে ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন, টিম ধ্রুব জুরেল জয় পেয়েছে। এরপরই তাঁর হাতে ৩০০ ডলার তুলে দেন দিলীপ। তিনি বলেছেন, মূল অনুশীলন শুরু করার আগে যাতে ক্রিকেটাররা অতিরিক্ত এনার্জি পান তার জন্যই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, ৩০০ ডলার হাতে পেয়ে ধ্রুব জুরেল বলেন, অস্ট্রেলিয়া সফরে এসে থেকেই এটা অর্জন করাই লক্ষ্য ছিল। দারুন লাগছে।


তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট হারের মুখ থেকে ড্র করেছে ভারত। টিম ইন্ডিয়ার মিশন এবার মেলবোর্ন, তার আগে চাঙ্গা ভারতীয় শিবির। সিরিজের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে মেলবোর্ন ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+