AUS vs IND: টেস্ট কেরিয়ারে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বুমরাহর, কনস্টাসের অর্ধশতরানে মেলবোর্নে দাপট অস্ট্রেলিয়ার

AUS vs IND: অভিষেক টেস্টেই চলতি সিরিজের সফলতম জসপ্রীত বুমরাহকে চাপে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। তাঁর দাপুটে ব্যাটিংই অজিদের দাঁড় করাল শক্ত ভিতের উপর।

মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। উইকেটে ঘাস থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় পেসাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৫ ওভারে ১ উইকেটে ১১২।

AUS vs IND

জসপ্রীত বুমরাহ এদিন শুরু করেছিলেন মেডেন ওভার দিয়ে। প্রথমবার টেস্ট খেলতে নেমে বারবার দুরন্ত লেংথ, লাইনে পরাস্ত হচ্ছিলেন স্যাম কনস্টাস। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই কনস্টাসই বুমরাহকে টেস্ট কেরিয়ারে সবচেয়ে খারাপ দিনটি উপহার দিলেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে বুমরাহ ১৮ রান দেন। স্যাম কনস্টাসের আগ্রাসী ব্যাটিংয়ের জেরে টেস্টে এটিই বুমরাহর কোনও ওভারে খরচ করা সর্বাধিক রানের নজির। তার আগে সপ্তম ওভারে বুমরাহ বল করতে গেলে ১৪ রান নেন কনস্টাস।

প্রথম বলে চার মারেন স্কুপ শটে। পরের ডেলিভারিতে রিভার্স স্কুপে ছক্কা। টেস্টে তিন বছর পর এই প্রথম ছক্কা হজম করতে হলো ভারতের ১ নম্বর পেসারকে। সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন বুমরাহর বলে ছক্কা মেরেছিলেন। এদিন কনস্টাসের প্রথম ছয়টি বুমরাহর টেস্ট কেরিয়ারের অষ্টম।

তিন বছর ও ৪৪৮৩টি বল করার পর টেস্টে এদিন ছক্কা হজম করতে হলো বুমরাহকে। পরে তাঁর বলে আরও একটি ছয় মারেন কনস্টাস। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে কনস্টাস ৬৫ বলে ৬০ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর হন।

উসমান খোয়াজা ৭৩ বলে ৩৮ ও মার্নাস লাবুশেন ১২ বলে ১২ রান করে অপরাজিত আছেন। বুমরাহ তিনটি মেডেন-সহ ৮ ওভারে ৪১ রান খরচ করেছেন। মহম্মদ সিরাজের ৭ ওভারে ১টি মেডেন, তিনি দেন ৩৪ রান। আকাশ দীপের ৬ ওভারে ১টি মেডেন, ১৫ রান খরচ করে তিনিও উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+