AUS vs IND: প্রথম চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া, মেলবোর্নে মিশ্র দিন বুমরাহর

AUS vs IND: মেলবোর্ন টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় রাখল প্রথম চার ব্যাটারের অর্ধশতরান। স্টিভ স্মিথ জিইয়ে রাখলেন শতরানের আশা।

জসপ্রীত বুমরাহর কাছে আজকের দিনটি মিশ্র গেল, এটা বলাই যায়। টস জিতে ব্য়াট করতে নেমে দিনের শেষে অজিদের স্কোর ৮৭ ওভারে ৬ উইকেটে ৩১১।

AUS vs IND

মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৫ ওভারে ১ উইকেটে ১১২ রান। স্যাম কনস্টাস আউট হওয়ার পর রান তোলার গতিতে ভারত কিছুটা রাশ টানে। চা বিরতিতে প্যাট কামিন্সের দলের রান ছিল ৫৩ ওভারে ২ উইকেটে ১৭৬।

চতুর্থ সেশনে ভারত চারটি উইকেট তুলে নেয়। রোহিত শর্মারা ম্যাচে ফেরেন ২৩ বলের ব্যবধানে ৯ রানের মধ্যে অজিদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটটি ফেলে দিয়ে। ৮৩তম ওভার শুরুর আগে ভারত দ্বিতীয় নতুন বল নেয়। প্রথম বলেই উইকেট তুলে নেন আকাশ দীপ।

২০২২ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে শেষবার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের প্রথম চার ব্যাটার পঞ্চাশের উপর রান করেছিলেন। তারপর তা হলো এদিনই প্রথম। অভিষেক টেস্টে স্যাম কনস্টাস ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬০ রান করেন।

উসমান খোয়াজা চলতি সিরিজে পঞ্চমবার বুমরাহর শিকার হলেন। তিনি ১২১ বলে ৫৭ রান করলেন। মেরেছেন ৬টি চার। মার্নাস লাবুশেন চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরান পেলেন। সাতটি চারের সাহায্যে তিনি করেন ১৪৫ বলে ৭২।

ট্রাভিস হেড ৭ বলে ০, মিচেল মার্শ ১৩ বলে ৪ রান করেন। মার্শের চলতি বছরের টেস্টের ফর্ম অজিদের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। অ্যালেক্স ক্যারি কট বিহাইন্ড হন আকাশ দীপের লাফিয়ে ওঠা ডেলিভারিতে। তিনি ৪১ বলে ৩১ করেন, মেরেছেন ১টি ছয়।

স্টিভ স্মিথ পাঁচটি চার ও ১টি ছয়ের দৌলতে ১১১ বলে ৬৮ রানে অপরাজিত আছেন। অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত ১৭ বলে ৮ রান করে। জসপ্রীত বুমরাহ সাতটি মেডেন-সহ ২১ ওভারে ৭৫ রান দিয়ে তিনটি উইকেট নিলেন।

মেলবোর্নে টেস্টে এশিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী এখন বুমরাহ। তবে কনস্টাস এদিন বুমরাহর দুটি ওভারে ১৪ ও ১৮ রান নেন। এর আগে, টেস্টে ২ বার ওভারে ১৬ রান দিলেও ১৮ রান বুমরাহ দিলেন এই প্রথম। টেস্টে তাঁর সবচেয়ে বেশি রান দেওয়ার নিরিখে ১৪ রানের ওভারটি থাকল তিন নম্বরে।

বুমরাহ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৪টি উইকেট ঝুলিতে পুরেছেন। যা তাঁর কেরিয়ারে কোনও টেস্ট সিরিজে সর্বাধিক। আকাশ দীপ পাঁচটি মেডেন-সহ ১৯ ওভারে ৫৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ২টি মেডেন-সহ ১৪ ওভারে ৫৪ রান দিয়ে কনস্টাসকে ফেরান রবীন্দ্র জাদেজা।

ওয়াশিংটন সুন্দর ২টি মেডেন-সহ ১২ ওভারে ৩৭ রান দিয়ে পেলেন লাবুশেনের উইকেট। মহম্মদ সিরাজ ২টি মেডেন-সহ ১৫ ওভারে ৬৯ ও নীতীশ কুমার রেড্ডি ৫ ওভারে ১০ রান খরচ করে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+