AUS vs IND: কতটা প্রস্তুত হলেন বিরাট-বুমরাহরা? রিপোর্ট দিলেন গৌতম গম্ভীরের দুই সহকারী
মাঝে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি।আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। শুক্রবার থেকে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছিল। রবিবারই সেই ম্যাচ সমাপ্ত হয়েছে। কেমন হল ভারতীয় দলের প্রস্তুতি? সেই নিয়ে বিশ্লেষণ করলেন গৌতম গম্ভীরের দুই সহকারী অভিষেক নায়ার এবং মর্নি মরকলে।
ভারতীয় এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না থেলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে অংশ নেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্ত কেন প্রস্তুতি ম্যাচ না খেলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলল ভারত? সেই কারণই তুলে ধরলেন অভিষেক নায়ার। পাশাপাশি কেমন প্রস্তুতি হচ্ছে ভারতীয় দলের ? সেই কথা জানালেন মর্নি মরকেল।

নায়ার আরও বলেন, 'আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলাম কিন্তু ধরা বাধা নিয়মে নয়। এমনভাবে ম্যাচ খেলতে চেয়েছিলাম যেখানে ক্রিকেটাররা একবার আউট হয়ে গেলেও একবার ফিরে এসে ব্যাটিং করার সুযোগ পান। আমরা অনুভব করছি ক্রিকেটাররা দ্বিতীয়বার অনেকভালো ভাবো মানিয়ে নিয়েছেন এবং পরিস্থিতি বুঝে উঠতে পেরেছে।'
এরপাশাপাশি গম্ভীরের সহকারী নায়ার আরও বলেন, দ্বিতীয় এবং তৃতীয় দিনটি মূলত বোলারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল প্রতিটি বোলার কমপক্ষে ১৫ ওভার বোলিং করেন, বুমরাহ আরও বেশি বোলিং করেন। এটার অর্থ আমাদের বোলাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন।'
💬💬 On track for the 22nd 🙌
— BCCI (@BCCI) November 18, 2024
Assistant Coach @abhisheknayar1 & Bowling Coach @mornemorkel65 wrap up #TeamIndia's Match Simulation in Perth 👌👌
WATCH 🎥🔽 #AUSvIND
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল বলেন, 'দারুন একটা সুন্দর মাঠ ওয়াকা, এখানে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে বোলাররা খুব ভালো বোলিং করেছেন। আমাদের কাছে এখনও তিনটি অনুশীলন সেশন আছে। আমরা আগামীকাল পরিকল্পনা করা শুরু করব কীভাবে আমরা ২২ তারিখে ম্যাচ শুরু করব।'
এরপর সিরাজকে দেখিয়ে তিনি বলেন,'এনি দারুণ একজন মানুষ, অনেক বড় হৃদয় আছে, আমি মুখিয়ে আছি এই সিরিজে সিরাজের বোলিং দেখার জন্য।'












Click it and Unblock the Notifications