Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উন্মাদনা বাড়ছে, আতিফের কণ্ঠে আইসিসি ইভেন্টের থিম সং, দেখুন ভিডিও
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর আবার হতে চলেছে ওডিআই ক্রিকেটে আইসিসির মেগা ইভেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার এই টুর্নামেন্টের থিম সং প্রকাশিত হল।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে থিম সং প্রকাশ করল আইসিসি। জিতো বাজি খেল কে শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং তৈরি করা হয়েছে। এই গানটি গেয়েছেন পাকিস্তানের বিখ্যাত সংগীত শিল্পী আতিফ আসলাম। যিনি বলিউডেও সমানভাবেই বিখ্যাত। তিনিই এই থিম সংটি গেয়েছেন। গানটি ভিডিও আকারেও প্রকাশ করা হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গেয়ে সংগীত শিল্পী আতিফ আসলাম বলেছেন, আমার কাছে ক্রিকেট খুবই পছন্দের একটা খেলা, আমি সব সময়ই পেসার হতে চাইতাম। আমি ছোট থেকেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করি, কারণ এই খেলাটি আবেগ অনুভূতিতে ভরপুর থাকে। আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ে অংশ হতে পেরে খুবই গর্বিত। এই গানের মধ্যেই শুধু পাকিস্তান নয় গোটা উপমহাদেশে ক্রিকেট উন্মাদনার চিত্রটা তুলে ধরা হয়েছে।
আতিফ আসলাম, বলিউড এবং পাকিস্তানি চলচ্চিত্রে নেপথ্য কন্ঠের জন্য ভারত ও পাকিস্তান উভয় দেশেই বিখ্যাত। এবং তাঁর প্রচুর ভক্ত রয়েছে। তাঁর জনপ্রিয় বলিউড গানগুলির মধ্যে রয়েছে আদত (কলিযুগ), পেহলি নজর মে এবং আল্লাহ দুহাই (রেস) ইত্যাদি।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। তবে ভারতের খেলা হবে দুবাইতে। উল্লেখ্য, পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলি হবে
CHAMPIONS TROPHY 2025 ANTHEM FEATURING ATIF ASLAM. 🏆pic.twitter.com/I8Uux8tDNX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 7, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান দল একটি ত্রি দেশীয় সিরিজ খেলবে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক এই সিরিজের ম্যাচ গুলিতে সেনা এবং রেঞ্জার্স নামানোর অনুমতি দিয়েছে।












Click it and Unblock the Notifications