Asian Games 2023: চার দশকের খরা কাটালেন প্রণয়, ফের পদকের লক্ষ্যভেদ তিরন্দাজদের

বৃহস্পতিবারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলে‌ন পিভি সিন্ধু। ফলে এশিয়ান গেমসে ভারতীয় ব্যাডমিন্টনের আশা ভরসা ছিলেন এইচএস প্রণয়। কিন্তু শুক্রবার ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেমিফাইনালে চি‌নের প্রতিপক্ষ লি শি ফেংয়ের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন অধরাই থাকল প্রণয়ের। ব্রোঞ্জেই থামল ভারতীয় ব্যাডমিন্টন তারকার দৌড়।

সোনা-রুপোর ‌লড়াই থেকে ছিটকে গেলেও একটি ইতিহাস অবশ্য সৃষ্টি করে ফেলেছেন প্রণয়। ৪১ বছর পর কোনও ভারতীয় পুরুষ শাটলার হিসেবে এশিয়াডে পদক জিতলেন প্রণয়। ১৯৮২ সালে সৈয়দ মোদী এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর থেকে ভারতীয় কোনও পুরুষ শাটলার ব্যক্তিগত রাউন্ড থেকে পদক আনতে পারেননি। অবশেষে সেই খরা কাটালে‌ন প্রণয়।

প্রণয়

চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না প্রণয়। ২-০ ফলে হারলেন। ১৬-২১, ৯-২১ ফলে হারলেন প্রণয়। এরফলে ফাইনালে উঠার স্বপ্ন অধরাই থাকল তাঁর।

দিনের শুরুতেই পদক জেতেন ভারতীয় মহি‌লা তিরন্দাজরা। ১৩ বছর পর তিরন্দাজিক রিকার্ভে পদক পেল ভারত। অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌরের হাত ধরে কাটল খরা। তবে ব্রোঞ্জেই থামতে হয়েছে ভারতের মহিলা তিরন্দাজদের।

প্রণয়

এশিয়ান গেমসে আর্চারিতে রিকার্ভে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌর। ব্রোঞ্জ পদক ম্যাচে ভিয়েতনামকে ৬-২ ব্যবধানে হারালেন ভারতের মেয়েরা। এটি ভারতের ৮৭তম পদক।

তবে কুস্তিতে হতাশ করলেন বজরং পুনিয়া। সেমিফাইনালে হারলেন ভারতীয় তারকা কুস্তিগীর। এদিন ভারতীয় কুস্তিগীররা হতাশই করে চলেছেন। চতুর্থ ভারতীয় কুস্তিগীর হিসাবে শুক্রবার বজরং সেমিতে হারলেন। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বাউটে ইরানের রহমান আমুজাদখালিলির কাছে ০-৮ হারলেন।এখনও ব্রোঞ্জের আশা টিকে রয়েছে বজরংয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+