Asia Cup 2023: পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে রোহিতের ভরসা কোন অস্ত্র? ভারতের একাদশ নিয়ে কেন ধোঁয়াশা?

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে কাল মুখোমুখি ভারত-পাকিস্তান। রোহিত শর্মার দল এই বড় ম্যাচ দিয়েই অভিযান শুরু করছে। পাকিস্তান মুলতানে নেপালকে চূর্ণ করে এসে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে।

পাকিস্তান ম্যাচের আগের দিন প্রথম একাদশ জানিয়ে দিয়েছে। অপরিবর্তিত রাখা হয়েছে নেপাল ম্যাচের দল। যদিও ভারত আজ প্রথম একাদশ খোলসা করেনি।

Asia Cup 2023: পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে রোহিতের ভরসা কোন অস্ত্র?

পাল্লেকেলেতে যে ম্যাচে গতকাল শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হয়েছে সেই পিচে কালকের ম্যাচ হবে না। ফ্রেশ পিচ অপেক্ষায়। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। যদি ফ্রেশ পিচও গতকালের উইকেটের মতো আচরণ করে তাহলে স্পিনারদের সঙ্গে পেসাররাও সাহায্য পাবেন। রোহিত শর্মা আজ বলেছেন, আগের ম্যাচে এখানে বল স্যুইং করেছে, স্পিন করেছে। যা ব্যাটারদের পক্ষে চ্যালেঞ্জিং।

যদিও রোহিতের দাবি, ভারতের ব্যাটিং লাইন আপে অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনামাফিক খেললে সমস্যা হবে না। ভারতের প্রথম একাদশ বাছাও বেশ চ্যালেঞ্জিং বলেই উল্লেখ করেছেন হিটম্যান। কাকে ছেড়ে কাকে বাদ দেবেন, পরিস্থিতি এমনটাই। যদিও এই ধরনের মাথাব্যথা উপভোগ করছেন ভারত অধিনায়ক।

Asia Cup 2023: পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে রোহিতের ভরসা কোন অস্ত্র?

ভারতের ব্য়াটাররা পাকিস্তানের ত্রিফলা পেস আক্রমণ কেমন সামলান তার উপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। রোহিত বলেন, আমাদের নেটে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা না থাকলেও যাঁরা রয়েছেন তাঁরাও দারুণ বোলার। ফলে পাক পেসারদের সামলাতে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। ভারত যে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষায় যাবে না সেই ইঙ্গিতও দেন রোহিত।

জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ চোট সারিয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। তবে ওডিআই খেলেননি অনেকদিন। শ্রেয়স আইয়ারও চোট সারিয়ে ফিরছেন। রোহিত বলেন, এশিয়া কাপ মোটেই ফিটনেস টেস্ট নয়। এশিয়ার সেরা ৬টি দেশের টুর্নামেন্ট। ফিটনেস টেস্ট, ফিটনেস ক্যাম্প, সব বেঙ্গালুরুতে হয়েছে।

ভারত অধিনায়ক বলেছেন, আমাদের লক্ষ্য ম্যাচগুলিতে। কেমন আমরা খেলি সেটাই গুরুত্বপূর্ণ। তবে কারও চোট নিয়ে চিন্তা নেই, এটাই স্বস্তি দিচ্ছে রোহিতকে। সব ধরনের কম্বিনেশন রেডি। পরিস্থিতি অনুযায়ী সেরা একাদশ বাছতে চলেছে ভারত। টি ২০ আন্তর্জাতিকের মতো তাড়াহুড়ো নেই। ফলে থিতু হয়ে গেমপ্ল্যান বুঝে বড় রানের লক্ষ্যেই ব্যাটারদের এগিয়ে চলার বার্তা দিচ্ছেন রোহিত। আগ্রাসী মনোভাব অবশ্যই থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+