Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: শনাকার উইকেটের রহস্য ফাঁস করলেন সিরাজ, কুলদীপ শোনালেন ফিরে আসার কাহিনি

পাঁচ বছর পর আবার এশিয়া কাপ জিতেছ ভারত। কিন্তু ভারতের জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এসেছে সিরাজের বিধ্বংসী বোলিং। এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের স্পেল করেছেন মহম্মদ সিরাজ। সিরাজের আগুনে বোলিংয়ে সামনে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া সেরা হয় ভারত।

৭ ওভারে ২১ রান, ১টি মেডেন, ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।ভারতীয় বোলার হিসেবে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া ওডিআই ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ সেরা পারফরম্যান্স। ম্যাচের সেরা সিরাজ হলেও টুর্নামেন্টের সেরা হয়েছেন কুলদীপ যাদব। এশিয়া সেরা হওয়ার পর আড্ডায় মাতলেন দুই ভারতীয় ক্রিকেটার।

siraj

বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাতকারে মহম্মদ সিরাজ নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বলেছেন, 'আমার এই বোলিং স্পেলটা ম্যাজিকের মতো ছিল, আমি কখনও ভাবতেও পারিনি এই ধরনের এত ভালো বোলিং স্পেল করতে পারব।এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট পেয়েছিলাম। কিন্তু ৬ ওভার বোলিং করেই ৫ উইকেটে কখনও পাইনি।'

একইসঙ্গে সিরাজ উল্লেখ করেছিলাম, 'প্রথম থেকেই উইকেটের একটা জায়গায় সুইং দেখেছিলাম। নিজেকে বলেছিলাম সঠিক জায়গায় বল ফেলে সেই সুইংকে কাজে লাগাতে হবে। আমি সেই জায়গাটাকে বেছে নিয়ে ওখানেই বল ফেলেছি।'


এখনও পর্যন্ত কেরিয়ারের দাসুন শনাকার উইকেটকেই সেরা হিসাবে উল্লেখ করেছেন সিরাজ। তাঁর কথায়, 'ওয়েস্ট ইন্ডিজ সফরে এই বলটা করার জন্য অনেকবার অনুশীলন করেছি। অবশেষে দারুনভাবে কার্যকর হল। তাই শনাকার উইকেটই আমার কাছে জীবনের সেরা। এই বোলিং পারফরম্যা।ন্স বিশ্বকাপের আগে আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।'

এশিয়া কাপের মঞ্চেই দুরন্ত প্রত্যাবর্তন করলেন কুলদীপ যাদব। আর তাই সিরিজের সেরা হয়ে নিজের কামব্যাক করার কাহিনি প্রকাশ্যে আনলেন কুলদীপ। চায়নাম্যান স্পিনার বিসিসআই টিভিতে সাক্ষাতকারে বলেন, 'এই ফর্ম ফিরে পাওয়ার জন্য গত এক-দেড় বছর ধরে অনেক পরিশ্রম করেছি। বল হাতে এখন আমি আরও বেশি আগ্রাসী। দেখুন আমি জীবনে বোলিং করতে সবথেকে বেশি ভালোবাসি। সেই ভালোবাসা রয়েছে বলেই সাফল্য পেলাম।'

সিরাজ

সুপার ফোরের পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে উইকেট নিয়েছিলেন। কিন্তু শেষ দুই ম্যাচে বোলিং করার সুযোগই পেলেন না কুলদীপ। যদিও তা নিয়ে আক্ষেপ নেই নেই কানপুরের স্পিনারের। বরং সিরাজের পারফরম্যান্সের জন্য গর্বিত কুলদীপও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+