Asia Cup 2023: কুলদীপ উপভোগ করছেন ছন্দ ও ধারাবাহিকতা, শ্রীলঙ্কা ম্যাচের আগে সতীর্থদের কোন মন্ত্র কোহলির?

Asia Cup 2023: পাকিস্তানকে ২২৮ রানে দুরমুশ করে এশিয়া কাপের সুপার ফোরের শীর্ষে চলে গিয়েছে রোহিত শর্মার ভারত। কাল গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে যারা জিতবে তাদের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

ভারতকে খেলতে হচ্ছে টানা তিন দিন। ম্যাচের সেরা বিরাট কোহলি স্বীকার করে নিলেন, ১৫ বছরের কেরিয়ারে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তবে টেস্ট ম্য়াচ খেলার অভিজ্ঞতা দিয়েই কালকের ম্যাচের জন্য প্রস্তুত হতে বলছেন সতীর্থদের।

Asia Cup 2023: কুলদীপ উপভোগ করছেন ছন্দ ও ধারাবাহিকতা

বিরাট কোহলি বলেন, আমার সব সময়ই লক্ষ্য থাকে দলকে সাহায্য করার। সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকি। আজ কেএল ভালো শুরু করেছিলেন। সে কারণে তাঁকেই বেশি স্ট্রাইকে রাখার চেষ্টা করি। তারপর নিজের ছন্দ ফিরে পেতেই স্বাভাবিক খেলা খেলি। ফিটনেস নিয়ে সন্তুষ্ট। বড় শট খেলার থেকেও এক রানকে দুই রানে পরিণত করা খুবই কার্যকরী। সেটা পেরেছি, ভবিষ্যতেও তেমনটাই চালিয়ে যেতে চাই।

তিনি এবং রাহুল যেভাবে খেলেছেন তাতে পার্টনারশিপ ভাঙা সহজ ছিল না বলেই দাবি বিরাটের। কেন না, ঝুঁকিপূর্ণ শট তাঁরা খেলেননি। পার্টনারশিপ নিয়ে না ভেবে দীর্ঘক্ষণ ব্যাটিং করাই লক্ষ্য ছিল। ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় এই পার্টনারশিপ গড়তে পেরে তৃপ্ত কোহলি। রাহুল প্রথম ম্যাচেই ফর্মে ফেরা দলের পক্ষেও ভালো লক্ষণ বলে মন্তব্য বিরাটের।

কয়েক ঘণ্টা পরেই শ্রীলঙ্কা ম্যাচ। বিরাট বলেন, ১৫ বছরের ক্রিকেট জীবনে প্রথম এমন হবে। তবে আমরা টেস্ট খেলি। ফলে পরের দিন কীভাবে তরতাজা হয়ে ফিরতে হবে সেটা জানি। রিকভারি বা ক্লান্তিমুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। খুবই আর্দ্রতা ছিল। রান নিতে দৌড়েছি, মাথায় ছিল কালকের কথাও। নভেম্বরে ৩৫ বছর পূর্ণ হবে। ফলে রিকভারির বিষয়ে জোর দেব। মাঠকর্মীদের কুর্নিশও জানান বিরাট।

Asia Cup 2023: কুলদীপ উপভোগ করছেন ছন্দ ও ধারাবাহিকতা

অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমাদের অনেকেরই ম্যাচ খেলার দরকার ছিল। সেটা সম্ভব হয়েছে মাঠকর্মীদের জন্য। খুবই কঠিন কাজ তাঁরা দারুণভাবে সামলেছেন। তাঁরাও চেয়েছেন ম্যাচটা হোক। আমাদের ব্যাটিং অনবদ্য হয়েছে। জানতাম উইকেট ভালো। বৃষ্টিতে ব্যাঘাত ঘটলেও জানতাম দুই অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। তাঁরা জানেন এই পরিস্থিতিতে কী করণীয়। দুজনেই অসাধারণ খেলেছেন।

বোলিং বিভাগ নিয়েও খুশি রোহিত। বলেন, বুমরাহ ভালো ছন্দে রয়েছেন। দুদিকে বল স্যুইং করিয়েছেন। চোট সারিয়ে ফেরা কতটা কঠিন তা বুঝি। কুলদীপও ভালো বোলিং করেছেন। রোহিতের কথায়, ব্যাটিংয়ে অনেক ইতিবাচক দিক রয়েছে। কোহলি স্বভাবসিদ্ধ অসাধারণ ইনিংস খেলেছেন। চোট সারিয়ে ফেরা রাহুলকে টসের ৫ মিনিট আগে খেলতে বলা হয়েছিল। ফলে তাঁর সাফল্যেও ভালো লাগছে।

কুলদীপ যাদব বলেন, গত এক বছর ধরেই ভালো ছন্দে বোলিং করছি। সেই সঙ্গে ধারাবাহিকতাও উপভোগ করছি। চার উইকেট পাওয়ার পর পঞ্চমটি পাব ভাবিনি। ভালো লেংথে বল করাতেই ফোকাস রেখেছিলাম। পাঁচ উইকেট পেলে ভালোই লাগে। সব দলের বিরুদ্ধেই প্রস্তুতি থাকে। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম। অনেকের খেলার ধরন জানি।

বেশিরভাগ পাক ক্রিকেটার কীভাবে স্পিন সামলান তা আগাম জানায় বৈচিত্র্য বজায় রেখেই বোলিং করেছেন কুলদীপ। লেংথে ফোকাস রেখে উইকেট-টু-উইকেট বোলিং করতে চান তিনি। কুলদীপের কথায়, স্পিন ভালো খেলা দলের ব্য়াটাররা আমার বোলিংয়ে স্যুইপ, রিভার্স স্যুইপ মারতে যান। এতে উইকেটপ্রাপ্তির সম্ভাবনাও থাকে।

পাক অধিনায়ক বাবর আজম সব বিভাগে পরাস্ত হওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, আমাদের বোলারদের বিরুদ্ধে পরিকল্পনামাফিকই খেলেছে ভারত। মেইন বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ছিলেন শুভমান ও রোহিত। সেটা বজায় রেখে দারুণভাবে ফিনিশ করেছেন বিরাট ও কেএল। এরপর জসপ্রীত ও সিরাজ প্রথম ১০ ওভারে খুব ভালো বল করেছেন। দুদিকে স্যুইং করিয়ে। পার্টনারশিপ গড়া যায়নি, পরপর উইকেট হারানোতেই পরাজয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+