Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত, সব ম্যাচের ফলাফল রাখুন হাতের কাছেই

Asia Cup 2023: এশিয়া কাপে এবার ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। সব ঠিকঠাক চললে সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ ফের দেখা যাবে ১০ সেপ্টেম্বর। এরপর যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয় তাহলে তো সোনায় সোহাগা।

বিশ্বকাপে আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে ১৪ অক্টোবর। বিশ্বকাপের আগে এশিয়া কাপে তাই ভারত-পাক দ্বৈরথ তিনবার দেখার সুযোগ থাকছে ক্রিকেটপ্রেমীদের কাছে। এশিয়া কাপে দুই দলের পারস্পরিক দ্বৈরথে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

গত বছর টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ হয়েছিল ২ বার। প্রথম সাক্ষাতে জেতে ভারত, দ্বিতীয় সাক্ষাতে জয়লাভ করে পাকিস্তান। এশিয়া কাপে অবশ্য দ্বৈরথের নিরিখে ভারত এগিয়ে রয়েছে ৯-৬ ব্যবধানে। প্রথম এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। একনজরে দেখে নেওয়া যাক কোন ম্যাচে কী ফলাফল হয়েছিল:

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ প্রথমবার হয়েছিল ১৯৮৪ সালের ১৩ এপ্রিল। শারজায় সেই ম্যাচে ভারত ৫৪ হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। তার আগের ম্যাচে সুনীল গাভাসকরের নেতৃত্বাধীন ভারত ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। প্রথম এশিয়া কাপেই ভারত চ্যাম্পিয়ন হয়। ভারত-পাকিস্তান দ্বৈরথে সুরিন্দর খান্না ৭২ বলে ৫৬ রান করার পাশাপাশি ২টি স্টাম্পিং করে ম্যাচের সেরা হয়েছিলেন।

১৯৮৬ সালের এশিয়া কাপে ভারত খেলেনি। ১৯৮৮ সালের এশিয়া কাপে ৩১ অক্টোবর ঢাকায় ভারত-পাকিস্তান দ্বৈরথে ২৬ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছিল দিলীপ বেঙ্গসরকারের নেতৃত্বাধীন ভারতীয় দল। মোহিন্দর অমরনাথ ৭৪ রান করেছিলেন। তবে ২১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ১৪২ রানে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়া আরশাদ আয়ুব হন ম্যাচের সেরা।

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

১৯৯৫ সালের ৭ এপ্রিল এশিয়া কাপে শারজায় ভারত-পাক দ্বৈরথ হয়। সেবার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারতকে ৯৭ রানে হারিয়েছিল পাকিস্তান। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আকিব জাভেদ। যদিও পাকিস্তান সেবার ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

১৯৯৭ সালের ২০ জুলাই কলম্বোয় ভারত-পাকিস্তান দ্বৈরথ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বৃষ্টি নামার আগে ৯ ওভারে ৫ উইকেটে ৩০ রান তুলে ধুঁকছিল রামিজ রাজার পাকিস্তান। ভারতের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। ১টি মেডেন-সহ ১৭ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। রিজার্ভ ডে-তেও এই ম্যাচটির একটি বলও খেলা হয়নি বৃষ্টির কারণে, ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

২০০০ সালের এশিয়া কাপে ৩ জুন ঢাকায় ভারত খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ১১২ বলে ১০০ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা মহম্মদ ইউসুফ পাকিস্তানকে পৌঁছে দেন ৭ উইকেটে ২৯৫ রানে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ৪৭.৪ ওভারে ২৫১ রানে গুটিয়ে গিয়েছিল। মঈন খানের পাকিস্তান জেতে ৪৪ রানে।

২০০৪ সালের ২৫ জুলাই কলম্বোয় ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল। ইনজামাম উল হকের পাকিস্তানের কাছে ৫৯ রানে হেরে গিয়েছিল সৌরভের ভারত। শোয়েব মালিক ১২৭ বলে ১৪৩ রান করার পাশাপাশি ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন।

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

২০০৮ সালের ২৬ জুন এশিয়া কাপের ম্যাচে করাচিতে ৪৭ বল বাকি থাকতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। সুরেশ রায়না ৬৯ বলে ৮৪ রান করার পাশাপাশি ২ ক্যাচ ধরেছিলেন। ম্যাচের সেরাও হন তিনি। সেবার ভারত অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

২০১০ সালের ১৯ জুন ডাম্বুলায় পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আদায় করে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। ১ বল বাকি থাকতে জয় এসেছিল ৩ উইকেটে। ভারতের টার্গেট ছিল ২৬৮। গৌতম গম্ভীর ৯৭ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন।

২০১২ সালের ১৮ মার্চ এশিয়া কাপের ম্য়াচে মীরপুরে পাকিস্তানকে ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। সেবার পাকিস্তান এশিয়া কাপ জিতলেও হারে ভারতের কাছে। ভারতের টার্গেট ছিল ৩৩০ রানের। বিরাট কোহলি ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। সঙ্গে ক্যাচ ধরেছিলেন ২টি। তিনি ম্যাচের সেরাও হন।

২০১৪ সালের এশিয়া কাপে মীরপুরে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে ২ বল বাকি থাকতে ১ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। মহম্মদ হাফিজ ১১৭ বলে ৭৫ রান করার পাশাপাশি ৩৮ রানে ২ উইকেট নেন, ক্যাচ ধরেন ২টি, তিনিই হন ম্যাচের সেরা। পাকিস্তানের অধিনায়ক ছিলেন মিসবা উল হক।

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

২০১৬ সালের এশিয়া কাপ প্রথমবার হয়েছিল টি ২০ ফরম্যাটে। ২৭ ফেব্রুয়ারি মীরপুরে মহেন্দ্র সিং ধোনির ভারত ২৭ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানকে। ৫১ বলে ৪৯ রান করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি।

Asia Cup 2023: এশিয়া কাপের দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

২০১৮ সালের এশিয়া কাপ জিতেছিল ভারত। সেবার ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলায় রোহিত শর্মার ভারতের কাছে সরফরাজ আহমেদের পাকিস্তান দল পরাস্ত হয় ৮ উইকেটে। ১২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল ভারত। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ভুবনেশ্বর কুমার। এরপর ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬৩ বল বাকি থাকতে ৯ উইকেটে হারায় ভারত। ১০০ বলে ১১৪ রানের ইনিংস খেলা শিখর ধাওয়ান হন ম্যাচের সেরা।

গত বছর টি ২০ ফরম্যাটেই হয় এশিয়া কাপ। ২৮ অগাস্ট গ্রুপ পর্বের ম্যাচে রোহিত শর্মার ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায় বাবর আজমের পাকিস্তানকে। হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকার পাশাপাশি ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।

যদিও সুপার ফোরের ম্যাচে ৪ সেপ্টেম্বর ভারতকে ১ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। ২০ বলে ৪২ রান করার পাশাপাশি ২৫ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে এবং ৩টি ক্যাচ ধরে ম্যাচের সেরা হন মহম্মদ নওয়াজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+