Asia Cup 2023: ফিলগুড মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা, মহারণে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?
শনিবার ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে ভারত পাক মহারণ। প্রায় চার বছর পর একদিনের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দেশ। প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানেও হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাবর আজমেদর দল। অন্যধদিকে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা ভারতীয় দলের সামনে।
শনিবাসরীয় মহারণের মুখোমুখি হওয়ার আগে অবশ্য টিম ইন্ডিয়ারসংসারে ফিলগুড মেজাজ। এশিয়া কাপের ফটোসেশনে কোহলি-বুমরাহ-ঈশান কিষাণদের দেখা গেল একেবারে হাসি খুশি মেজাজে। কঠিন ম্যাচে নামার আগে চাপ শব্দটাকে দূরে সরিয়ে রাখছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ক্যামেরার সামনে পোজ দিলেন সেইসঙ্গে মজা করতেও ছাড়লেন না ঈশান কিষাণ-মহম্মদ সিরাজরা।

দলীয় ফটোসেশনে উপস্থিত ছিলেন সমস্ত ক্রিকেটাররা। দলের তারকা পেসার মহম্মদ সিরাজ বলেন, 'অনেকদিন পর বুমরাহ ভাইকে দলে ফিরতে দেখে খুবই ভালো লাগছে, শামি ভাইও দলে এসেছে।' তবে সব থেকে বেশি নজর কাড়লেন ইশান কিষাণ। সব থেকে বেশি মজার মুডে ছিলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ভারতীয় দল সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে খুব একটা ভালো ছন্দে নেই। ভারত বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ হেরেছে, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ খুঁইয়েছে। কাজেই টিম ইন্ডিয়া ওডিআই ফর্ম্যাটে খুব ভালো সন্দেহ রয়েছে এমনটা বলা যাবে না। অপরদিকে পাকিস্তান এই মুহূর্তে টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে ফেলেছে, সেটায় তারা বড় ব্যবধানে জিতেও।

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন যে এশিয়া কাপ বা পরবর্তীতেও যখন একে অপরের মুখোমুখি হবে দুই দেশ তখন ফেভারিট হিসাবে মাঠে নামবে ভারতই। তবে তার মতে ভারতীয় দলের সঙ্গে পাকিস্তান দলের গুনগত মানের পার্থক্যটা গত কয়েক বছরে অনেক কমে গিয়েছে।
Lights 💡
— BCCI (@BCCI) September 1, 2023
Camera 📸
Action ⏳
Have a look at #TeamIndia's fun-filled Headshots session ahead of #AsiaCup2023 😃🔽
ভারতীয় দলের প্রাক্তন কোট বলেন, 'ভারত কিছুটা হলেও এগিয়ে থেকেএ শুরু করবে। তবে এটাও মানতে হবে বিগত কয়েক বছরে ব্যবধান কমিয়েছে পাকিস্তান। সাত-আট বঠর আগে দল এবং উভয় দলেরক ক্রিকেটারদের শক্তির বিচার করলে দেখা যেত কতটা ব্যবধান ছিল। কিন্তু পাকিস্তান তা অনেক কমিয়ে ফেলেছে। তারা একটি খুব ভাল দল, তাই ভারতকে তার খেলার শীর্ষে থাকতে হবে।'

ভারতের বিরুদ্ধে ম্যাচেই পাকিস্তানের অধিনায়ক ভাঙতে পারেন বিরাট কোহলির একটি রেকর্ড। সেই রেকর্ড ভাঙার জন্য বাবর আজমের দরকার আর মাত্র ৬ রান।একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড এখও পর্যন্ত রয়েছে কিং কোহলির দখলে।
অধিনায়ক হিসেবে ৩৬ ইনিংসে ২ হাজার রান করেছিলেন কোহলি।সেখানে বাবর আজম অধিনায়ক হিসাবে ৩০ ইনিংসে ১৯৯৪ রান করে ফেলেছেন। অর্থাৎ ভারতের বিরুদ্ধে ৬ রান করতে পারলেই রেকর্ড নিজের নামে করবেন বাবর।












Click it and Unblock the Notifications