Asia Cup 2023: ফ্লাডলাইট বিভ্রাটে মুখ পুড়ল পাকিস্তানের, সুপার ফোরের ম্যাচ থমকাল ২০ মিনিট
Asia Cup 2023: সুপার ফোরের ম্যাচ কলম্বো থেকে সরানোর দাবি জোর গলায় করছিল পাকিস্তান। এমনিতে মাঠে লোক হচ্ছে না। ফাঁকা পড়ে থাকছে সিংহভাগ দর্শকাসন। এবার নিভে গেল ফ্লাডলাইট।
চলতি এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে শেষ ম্য়াচটি হচ্ছে আজ। তাতেই এই বিপত্তি। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় খেলা বন্ধ থাকল প্রায় ২০ মিনিট।

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট তাড়া করছে। ৫ ওভারে বাবর আজমের দলের স্কোর যখন বিনা উইকেটে ১৫ তখনই আচমকা একটি বাতিস্তম্ভের আলো নিভে যায়। সেই সময় ফখর জামান ২০ বলে ১৩ ও ইমাম উল হক ১০ বলে ২ রানে অপরাজিত ছিলেন। আলো নিভে যাওয়ায় দুই দলের ক্রিকেটাররাই ড্রেসিংরুমে ফিরে যান।
Gaddafi Stadium, right now, as play is stopped here due to floodlight issue. pic.twitter.com/nkAJU9ovLq
— Faizan Lakhani (@faizanlakhani) September 6, 2023
গদ্দাফি স্টেডিয়ামে মোট ৬টি বাতিস্তম্ভ রয়েছে। তার মধ্যে একটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। ফ্লাডলাইট বিভ্রাটের কারণ এখনও কিছু জানানো হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট নাগাদ ফ্লাডলাইট বিভ্রাট হয়। বাতিস্তম্ভটিতে পুরোপুরিভাবে আলো জ্বলতে বেশ কিছুটা সময় লাগে। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল।

এদিকে, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অল আউট হয়ে যায়। মুশফিকুর রহিম ৮৭ বলে ৬৪ ও অধিনায়ক শাকিব আল হাসান ৫৭ বলে ৫৩ রান করেন। ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন পাক পেসাররা। আজ পেসারদের ঝুলিতে গিয়েছে মোট ৯ উইকেট। একটি উইকেট পান ইফতিখার আহমেদ।
হ্যারিস রউফ ৬ ওভারে ১৯ রান দিয়ে চারটি উইকেট দখল করেন। নাসিম শাহ ৩ ওভারে একটি উইকেট তোলার পর ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন। যা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। যদিও স্বস্তি দিয়ে তিনি কিছুক্ষণ পর মাঠে ফেরেন। ৫.৪ ওভারে ৩৪ রান খরচ করে তিনি নেন তিন উইকেট। শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরফ একটি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে শেষ পাওয়া খবরে পাকিস্তান ২১ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলেছে। ফখর জামান ৩১ বলে ২০ ও অধিনায়ক বাবর আজম ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফিরেছেন।












Click it and Unblock the Notifications