Asia Cup 2023: সিরাজের প্রশংসায় রাজামৌলি থেকে ভিকি কৌশল, গাড়ি উপহার দেওয়ার প্রসঙ্গে কী বললেন আনন্দ মাহিন্দ্রা
এশিয়া কাপ ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে দলকে ট্রফি জিতিয়েছেন, আবার ম্যাচ থেকে প্রাপ্ত পুরস্কার অর্থ মাঠকর্মীদের দিয়ে সবার মনও জিতে নিয়েছেন মহম্মদ সিরাজ। রবিবার মাঠ এবং মাঠের বাইরে নায়ক একজনই তিনি নবাব সিরাজ। পাঁচ বছর পর এশিয়া কাপ জয়ের কাণ্ডারীকে নিয়ে বন্দনা চলছে দেশজুড়ে। সিরাজে মজেছেন শিল্পপতি থেকে বলিউড সেলিব্রিটিরাও।
বাহুবলী, আরআরআর সিনেমার পরিচালক এসএস রাজামৌলি সিরাজের বোলিং দেখে টুইট করে বলেছেন, "সিরাজ মিয়া, আমাদের টলিচৌকির ছেলেটি এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়ে জ্বলে উঠেছে. এবং তার নিজের বোলিংয়েই বাউন্ডারি আটকানোর জন্য লং-অনে ছুটছেন।" অভিনেতা ভিকি কৌশল থেকে অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রত্যেকেই সিরাজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও সিরাজের বোলিং পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরেছেন সমাজ মাধ্যমে। ভারতীয় দলের তারকার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন দেশের বিশিষ্ট এই শিল্পপতি।আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, 'এরআগে আমার কখনও প্রতিপক্ষের জন্য হৃদয় এতটা দুর্বল হয়নি।মহম্মদ সিরাজ তুমি অসাধারণ।'
I don’t think I have EVER before felt my heart weep for our opponents….It’s as if we have unleashed a supernatural force upon them… @mdsirajofficial you are a Marvel Avenger… https://t.co/DqlWbnXbxq
— anand mahindra (@anandmahindra) September 17, 2023
ভারতীয় দলের তারকার জন্য এক ভক্ত আনন্দ মাহিন্দ্রার কাছে আবদার করেছেন, 'সিরাজকে একটা এসইউভি উপহার দিন।'যার উত্তরে শিল্পপতি যা বললেন, তা আবার মন জয় করেছে সোশাল দুনিয়ার। তিনি জানান ইতিমধ্যেই তা প্রদান করা হয়েছে। ২০২১ সালে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানোর পরই সেই সিরিজে অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটারদের জন্য থর-এসইউভি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন।
অস্ট্রলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফি জয়ের পর আনন্দ মাহিন্দ্রা সমাজ মাধ্যমে লিখেছিলেন , '৬ জন তরুণের অভিষেক হল অস্ট্রেলিয়া সিরিজে। (শার্দূলের অভিষেক আগে হলেও সেই ম্যাচে মাত্র ১০ বল করেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন)। তারা ভবিষ্যতের তারকাদের উৎসাহিত করেছে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখার জন্য। কোম্পানির তরফে নয়, আমার থেকে ওদের জন্য রইল একটা করে থর-এসইউভি'।
Siraj Miyan, Our Tolichowki boy shines at the Asia Cup final with 6 wickets…👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 17, 2023
And has a big heart, running to long-on to stop the boundary off his own bowling… 🤗🤗🤗
এশিয়া কাপের ফাইনালের মতো ম্যাচে ২১ রানের বিনিময়ে হাফডজন উইকেট। ভারতকে চ্যাম্পিয়ন করা মহম্মদ সিরাজ ম্যাচের সেরা। আর ম্যাচ সেরার পুরস্কার পেয়েই বড়সড় ঘোষণা করে দিলেন মহম্মদ সিরাজ। বলে দিলেন, মাঠকর্মীদের উদ্দেশ্যে ম্যাচ সেরার পুরস্কার অর্থ দিচ্ছেন তিনি।

ম্যাচের পরেই ইতিহাস গড়া নায়ক বলে দিলেন, 'মাঠকর্মীদের উদ্দেশ্যে এই পুরস্কার অর্থ উত্সর্গ করছি। ওঁদের সাহায্য ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব ছিল না।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications