Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরকারী ভাবে শ্রীলঙ্কা থেকে সরলো এশিয়া কাপ, পরিবর্ত ভেন্যু জানিয়ে দিল এসিসি

সরকারী ভাবে শ্রীলঙ্কা থেকে সরলো এশিয়া কাপ, পরিবর্ত ভেন্যু জানিয়ে দিল এসিসি

রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ যে সরতে চলেছে তা নিশ্চিত ছিলই। শুধু অপেক্ষা ছিল সরকারী ঘোষণা। অবশেষে সেটিও চলে এল সরকারি ভাবে দ্বীপরাষ্ট্র থেকে সরে গেল এশিয়া কাপ ২০২২।

শ্রীলঙ্কা থেকে সরলো এশিয়া কাপ:

শ্রীলঙ্কা থেকে সরলো এশিয়া কাপ:

রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ ২০২২ যে সরতে চলেছে তা ছিল দিনের আলোর মতো পরিস্কার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটা মরিয়া চেষ্টা চালালেও, শ্রীলঙ্কা ক্রিকেটেরে আধিকারিকরাও দেড় সপ্তাহ আগে থেকে আশা ছেড়ে দিয়েছিলেন। বোর্ডের প্রধান শাম্মি সিলভা উল্লেখ করেছিলেন তাঁরা এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে জানিয়ে দিয়েছেন যে তাঁদের দেশে এশিয়া কাপ এই মুহূর্তে আয়োজন করা সম্ভব নয়। অবশেষে সরকারী ঘোষণা করে দিল এসিসি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও কয়েক দিন আগে জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ সরে কোথায় হতে চলেছে।

এশিয়া কাপের আয়োজক দেশের পরিবর্তনকে কেন্দ্র করে এসিসি'র বিবৃতি:

এশিয়া কাপের আয়োজক দেশের পরিবর্তনকে কেন্দ্র করে এসিসি'র বিবৃতি:

এসিসি'র পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, বিস্তর আলোচনার পর এসিসি সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে যে এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-তে সরিয়ে নিয়ে যাওয়াই উপযুক্ত হবে।" বিসিসিআই-এর সভাপতি জয় শাহ বলেছেন, "সব রকম ভাবে চেষ্টা করা হয়েছিল যাতে শ্রীলঙ্কাতেই এই প্রতিযোগীতা আয়োজন করা যায় এবং ইউএই-তে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিস্তর আলোচনার পর। এখন নতুন আয়োজককারী ভেন্যু ইউএই তবে, হোস্টিং রাইটস এখনও ধরে রেখেছে শ্রীলঙ্কা।"

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া:

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া:

এশিয়া কাপের নতুন আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পাওয়ায় আপ্লুত এমিরেটস ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেছেন, "এশিয়া কাপের নতুন ভেন্যু হিসেবে ইউএই-কে নির্বাচিত করায় গর্বিত এমিরেটস ক্রিকেট বোর্ড। ইসিবি তৈরি অন্যান্য ক্রিকেট বোর্ড এবং এসিসি এবং শ্রীলঙ্কাকে পূর্ণ সাপোর্ট দিতে। আমাদের প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে এবং আমরা মুখিয়ে রয়েছি ইউএই-তে দলগুলিকে আমন্ত্রণ জানানোর জন্য।"

এশিয়া কাপের সূচি:

এশিয়া কাপের সূচি:

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ অগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ এবং প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ আয়োজিত হওয়ার কথা ১১ সেপ্টেম্বর। তবে, এই সূচিতে হয়তো কোনও পরিবর্তন আসছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+