Ashwin Retires: অশ্বিনের নামের সঙ্গে জড়িয়ে আছে ক্যারম বল, কীভাবে শিখেছিলেন এই অদ্ভুত বোলিং কৌশল?
র এই ক্রিকেটাররা প্রত্যেকেই স্পিনার। কিন্তু এর পাশাপাশি আরও একটি মিল আছে। এই স্পিনারদের নামের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি কমন সূত্র। সেটা ক্যারম বল। আধুনিক স্পিনারদের কাছে একটা বিশেষ অস্ত্র। এই ক্যারম বল করতে পারেন বিশ্বের অনেক স্পিনারই। কিন্তু ক্যারম বলের রাজা মনে বলতে একটা নামই প্রথমে আসে তিনি আর অশ্বিন।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন অশ্বিন। ভারত তথা বিশ্ব ক্রিকেট শুধু অশ্বিনকে একজন সেরা স্পিনার এবং একাধিক রেকর্ড ও মাইলস্টোন সৃষ্টির কারিগড় হিসেবেই মনে রাখবে না একইসঙ্গে আধুনিক ক্রিকেটে ক্যারম বলের উন্নততর রূপকার হিসেবেও স্মরণ করবে। ক্যারম বলকে নিয়ে অশ্বিন নিজের পরীক্ষা-নিরীক্ষাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।

রবিচন্দ্রন অশ্বিনের 'ক্যারম বল' সামলাতে বেগ পেতে হয় বিশ্বের নামী ব্যাটসম্যানদের। কিন্তু কোথা থেকে ক্যারথ বলের থিয়োরি মাথায় এল অশ্বিনের। ভারতীয় ক্রিকেট দলে খেলতে এসে নয় অশ্বিনের মস্তিস্কে ক্যারম বল ছিল ছোট থেকেই। টেনিস বলে ক্রিকেট খেলার সময়ই ক্যারথ বলে হাতেখড়ি হয় । কিন্তু ভারতীয় দলে খেলতে এসে সেটাকেও আরও সফলভাবে প্রয়োগ করেন।
অশ্বিন একটি সাক্ষাতকারে বলেছিলেন, ছোটবেলায় টেনিস বলে ব্যাটিং করতাম একদিন একটি অদ্ভুত বলে আউট হয়ে যাই, তারপর বোলার কাছে জানতে চাই বলটি সম্পর্কে। এরপর তঁার কাছে ক্যারম বলটি শিখেছিলাম।
কয়েক দশক আগে জ্যাক আইভারসন, জন গ্লিসন এই বোলিং নিয়ে পরীক্ষা শুরু করেন। কিন্ত এই বোলিং স্টাইলের আধুনিক রূপকার হিসেবে থাকবে অশ্বিনের নাম। ঘরের মাঠে অশ্বিনের শেষ টেস্টে অর্থ্যাত মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অশ্বিন এই বল প্রয়োগ করে চর্চায় উঠে এসেছিলেন। গ্লেন ফ্লিলিপস এবং টম ব্লান্ডেলকে আউট করার জন্য এই ক্যারম বলের দ্বারস্থ হয়েছিলেন অশ্বিন।












Click it and Unblock the Notifications