Ashwin Retires: বাবার বিবৃতিতে অস্বস্তিতে পড়া অশ্বিনের বিশেষ অনুরোধ, হরভজন আনলেন আগরকর ফ্যাক্টর
Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর পিছনে মূল কারণের অনুসন্ধান চলছে। অশ্বিন নিজে কিছু খুলে বলছেন না।
এদিন অশ্বিনের বাবা রবিচন্দ্রনের বক্তব্যে গোটা চর্চা অন্য মাত্রা পায়। যদিও এদিন সন্ধ্যায় সেই চর্চায় জল ঢালার চেষ্টা করলেন অশ্বিন নিজে। হরভজন সিংয়ের কথায় উঠে এলো, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকা অনেকের কাছে আকস্মিক নয় বলেই দাবি করেছিল ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে উল্লেখ, সিনিয়র ক্রিকেটারদের সরাসরি বা ঘুরিয়ে বার্তা দেওয়া হয়েছে ভবিষ্যৎ ঠিক করে ফেলার।
অস্ট্রেলিয়া সফরের পর বেশ কয়েকজন অবসর নেওয়ার পাইপলাইনে রয়েছেন বলেও জানা যাচ্ছে। অশ্বিনকে পারথ টেস্টে বাদ দেওয়ার পিছনে হেড কোচ গৌতম গম্ভীরের মতামত গুরুত্ব পেয়েছিল। তাতে অশ্বিনের অবসরের পিছনে গম্ভীরের থাকার কথা অনেকে বলছেন। দৈনিক জাগরণকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং আলোকপাত করলেন প্রধান নির্বাচক অজিত আগরকরের দিকে।
আগরকরও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন। আগেই জানা গিয়েছিল, তিনি সিনিয়রদের সঙ্গে কথা বলবেন। এমনও জল্পনা রয়েছে, ইংল্যান্ড সফরের দলে অনেক সিনিয়র থাকবেন না। চলতি সিরিজের পর ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না উঠলে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারাও সরতে পারেন বলে জল্পনা।
হরভজন বলেন, আমি অশ্বিনের সিদ্ধান্তে হতবাক। চলতি সিরিজের মাঝপথে এমন পদক্ষেপই অবাক করেছে। সিডনি ও মেলবোর্নে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভেবেছিলাম সেখানে অশ্বিনকে খেলানো হবে। তবে অশ্বিন বিচক্ষণতার সঙ্গে সবদিক বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন।
ভাজ্জির কথায়, হরভজন বড় মাপের বোলার। তাঁর কীর্তিগুলিকে কুর্নিশ। তিনি ম্যাচ-জেতানো বোলার, ভারতকে অনেক ম্যাচে জিতিয়েছেন। তাঁর প্রতি শুভেচ্ছা। যতটা জেনেছি, তাতে ভারত দেশের মাটিতে পরের বছর অক্টোবরে টেস্ট সিরিজ খেলবে। তার আগে ইংল্যান্ডে ৫ টেস্টের সিরিজ আছে।
হরভজন বলেন, ইংল্যান্ডে ভারত ২ স্পিনার নিয়ে যাবে। ফলে অশ্বিনের মাথায় এই ভাবনাই চলছিল যে তাঁর চেয়ে ওয়াশিংটন সুন্দরকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। অশ্বিনের মাপের বোলার প্রত্যাশা করতেই পারেন তাঁকে কোনও সফরে নেওয়া হলে একাদশেও রাখা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি হলেও অশ্বিনকে শেষ অবধি কঠিন সিদ্ধান্তই নিতে হলো।
হরভজনের কথাতেই স্পষ্ট, অশ্বিনের অবসরের পিছনে বড় কারণ আগরকরের ভূমিকা। ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে যেমন হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন যে, তাঁকে আর দলে দরকার নেই। সে কারণে দলের আগামী পরিকল্পনায় রাখা হচ্ছে না। তেমনই এ ক্ষেত্রে অশ্বিনকে সরাসরি গম্ভীর, রোহিত বা আগরকর কিছু বলেছেন কিনা তা পরিষ্কার নয়।
অশ্বিনের মতো ক্রিকেটারের জন্য বিদায়ী টেস্টের পরিকল্পনাও তো করতে পারতো বিসিসিআই- এমন মত পোষণ করছেন অনেকেই। কপিল দেবও বলেছেন, তিনি হলে এভাবে অশ্বিনকে যেতে দিতেন না। আরও সম্মান ও ভালোবাসা সুনিশ্চিত করতেন।
My dad isn’t media trained, dey father enna da ithelaam 😂😂.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 19, 2024
I never thought you would follow this rich tradition of “dad statements” .🤣
Request you all to forgive him and leave him alone 🙏 https://t.co/Y1GFEwJsVc
ছেলে বারবার অপমানিত হয়েছেন। সেটিও অবসরের কারণ হতে পারে, এতে আমরা শকড। সিএনএন নিউজ ১৮-কে এ কথা বলেছিলেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। তারপর অশ্বিন এক্স হ্য়ান্ডলে লেখেন, বাবা মিডিয়া সামলাতে অভ্যস্ত নন। তাঁর মতামতকে এতটা গুরুত্ব দেওয়া হবে ভাবিনি। তাঁকে ছেড়ে দিন। অশ্বিন ড্যামেজ কন্ট্রোল করতে চাইলেও চর্চা কিন্তু থামার নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications