ভিডিও: অ্যাশেজে’র মাঝেই প্রেমের প্রস্তাব, সাক্ষী থাকল গোটা স্টেডিয়াম

ভিডিও: অ্যাশেজে’র মাঝেই প্রেমের প্রস্তাব, সাক্ষী থাকল গোটা স্টেডিয়াম

যুগের পর যুগ কতই না বৈচিত্রময় ঘটনা'র সাক্ষী থেকেছে বাইশ গজ। এই মাঠ যেমন সাক্ষী থেকেছে ফিল হিউজ কাণ্ডের, যেখানে চোখের জল ধরে রাখতে পারেনি গোটা বিশ্ব, সেই মাঠই তো মিলিয়েছে কত শত প্রাণ। বেঁধে দিয়েছে নতুন জীবনের রাস্তা। শতবর্ষ পেরিয়ে যেই অ্যাশেজ'কে ঘিরে আন্দোলিত হয় দুই দেশের ক্রিকেটপ্রেমী'রা, রক্তের মধ্যে দিয়ে বয়ে যায় উত্তেজনার চোরা স্রোত, সেই অ্যাশজই প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মিলিয়ে দিল দু'টি হৃদয়'কে। তারুণ্যে'র উদ্দীপনা এবং প্রেমিক মনের বাসনা পেল পরিণতি।

ভিডিও: অ্যাশেজে’র মাঝেই প্রেমের প্রস্তাব, সাক্ষী থাকল গোটা স্টেডিয়াম

চলতি অ্যাশেজের প্রথম টেস্টে ঐতিহ্যের সিরিজে ব্রিসবেনে যখন লড়ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তখন গ্যালারি'তে এক অস্ট্রেলীয় যুবতি'কে প্রেম নিবেদন করলেন ইংল্যান্ডের যুবক। ইংল্যান্ডের জার্সি পরিহিত সেই যুবক হাঁটু মুড়ে অস্ট্রেলিয়া'র জার্সিতে সমর্থন জানাতে আসে সেই মহিলা সমর্থকের দিকে আংটি এগিয়ে নিজের ভালবাসা'র প্রস্তাব রাখেন। ড্রিংস ব্রেকের সময়ে আকস্মিক এই প্রস্তাব পেয়ে খানিকটা অবাকই হয়েছিলেন ওই যুবতী। কী করবেন, কী বলবেন, ভাষা হারিয়ে ফেলেছিলেন সাময়িক সময়ের জন্য।

টেলিভিশন ক্যামেরার নজরও তখন গ্যালারির ওই স্ট্যান্ডে। জায়েন্ট স্ক্রিনে বড় বড় করে ভেসে উঠেছে 'ডিশিসন পেন্ডিং'। তবে, প্রিয়তমার জবাব পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওই যুবক'কে। কিছু মুহূর্ত সময় নিয়ে মাথা নাড়িয়ে হাসতে হাসতে সম্মতি জানান অস্ট্রেলিয়ার ওই সমর্থক, সঙ্গে সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে 'সি সেড ইয়েস।' ইংলিশ যুবককে জড়িয়ে ধরে এবং চুম্বন করে নিজের ভালবাসার প্রকাশ করেন অজি তরুণী।

এই পুরো ঘটনা'র অংশ টুইট করে ছড়িয়ে দেয় অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সংস্থা। পরবর্তীতে যখন সেই ইংরেজ যুবক'কে জিজ্ঞসা করা হয় তিনি প্রেম নিবেদনের জন্য কেন ক্রিকেট মাঠ'কেই বেছে নিলেন তিনি বলেন, "মাঠেই পরিচয় হয়েছে আমাদের। মাঠই আমাদের দু'জনকে মিলিয়ে দিয়েছে। তাই মাঠে প্রেম নিবেদন করাটাই ঠিক মনে হয়েছে।"

অ্যাশেজের ইতিহাসে এমন মধুর দৃশ্যের সাক্ষী এর আগেও থেকেছে গাব্বা। ২০১৭ সালে অ্যাশেজে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে এক যুবক তাঁর প্রেমিকা'কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।অ্যাশেজের প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার থেকে ৫৮ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ডেভিড মালান এবং জো রুটের চওড়া ব্যাটের উপর ভর করে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। দিনের শেষে দু'উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ ২২০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+