বিরাট কোহলির ফিটনেস রহস্য ফাঁস করে দিলেন অনুষ্কা শর্মা
বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা, কিউট জুটি এবং হ্যাপিয়েস্ট দম্পতি। দুই সন্তান নিয়ে বেশ সুখে সংসার করছেন এই সেলেব জুটি। একজন মাঠে ঝড় তোলেন তো আরেকজন অভিনয়ের দক্ষতায়। আর দুজনের সম্পর্কের মধ্যে যে বিষয়টি সবচেয়ে আকর্ষণ করে সাধারণদের, তা হল - তারা একে অপরের কাজকে, তাঁদের কাজের প্রতি ডেডিকেশনকে সেই ভাবেই সম্মান দেয়।
সম্প্রতি এমনই এক ঝলক মিললো অনুষ্কা শর্মার কথায়। বিরাট কোহলির অতুলনীয় ফিটনেসের পিছনে কি রহস্য রয়েছে, তা ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করলেন বিরাট ঘরনী।

ভারতীয় দলে ফিটনেস-চালিত শাসনের পথ প্রশস্ত করার জন্য কোহলিকে প্রায়শই কৃতিত্ব দেওয়া হয়। তার কঠোর প্রশিক্ষণের রুটিন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খেলাধুলায় তাঁকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এই প্রসঙ্গেই বিরাটের স্ত্রী অনুষ্কা জানিয়েছেন, কোহলির দৈনন্দিন অভ্যাস তাকে তিনটি ফরম্যাটেই খেলার চাপ ধরে রাখতে সাহায্য করেছে। বলিউড তারকা তার চারপাশের সকলের জন্য অনুপ্রেরণা হিসেবেও লেবেল দিয়েছেন।
অনুষ্কার কথায়, "বিরাট তার স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে অবিশ্বাস্যভাবে শৃঙ্খলাবদ্ধ। আমি মনে করি এটি এখন আমাদের ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। প্রতিদিন সকালে সে কার্ডিও বা HIIT করছে এবং আমার সাথে ক্রিকেট অনুশীলনও করে। তার ডায়েট সোজা এবং স্বচ্ছ। কোন জাঙ্ক ফুড বা চিনিযুক্ত পানীয় নেই তাঁর খাদ্য তালিকায়। আপনি কি বিশ্বাস করতে পারেন যে সে প্রায় ১০ বছর ধরে বাটার চিকেন খায়নি?" সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে এমনতাই বলেছেন অভিনেত্রী।
একই সাথে অনুষ্কা এও বলেছেন, ডায়েট এবং কঠোর প্রশিক্ষণ ছাড়া, আট ঘণ্টা ঘুম কোহলির চায়ই চাই। এই রুটিনের অন্যথা একদিনও হয় না।
"পর্যাপ্ত ঘুম তার কাছে আলোচনার বিষয়বস্তু নয়। সে ডেলি রুটিনের মতই সেটা মেনে চলে। আর এই ঘুমের অভ্যাসই তাঁকে খেলার মধ্যে সজাগ থাকতে এবং তার সেরা পারফর্মটা দিতে সাহায্য করে। এটাই মূল চাবিকাঠি। সে সবসময় বলে - এই ঘুম এমন একটি বিষয় যা আপনার নিয়ন্ত্রণে থাকে। তাই ঘুম প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণেরই প্রয়োজন"।
"তার জীবনধারার প্রতিটি দিকের প্রতি তার প্রতিশ্রুতি তাকে শুধু একজন বিশ্বমানের ক্রীড়াবিদই নয়, তার চারপাশের সকলের জন্য অনুপ্রেরণাও করে তোলে", এদিন বিরাট সম্পর্কে বলতে গিয়ে এমন ভাবেই আপ্লুত হয়ে যান বিরাটের বেটার হাফ।
প্রসঙ্গত, গত মাসে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১০০ রান করার পর টেস্ট সেঞ্চুরির জন্য ১৬ মাসের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার ৭ম টেস্ট সেঞ্চুরি এবং ফরম্যাটে তার ৩০তম টেস্ট। আর আগামীকাল থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট।












Click it and Unblock the Notifications