T20 World Cup: মহারণের আগে মার্কিন মুলুকে বিন্দাস মুডে বিরাট, সঙ্গী অনুষ্কাও, দেখুন বিরুষ্কার ভাইরাল ভিডিও
ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের মহারণ। শুধু দুই দেশর নয় তথা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন এই ম্যাচটি দেখার জন্য। টি২০ হোক বা একদিনের বিশ্বকাপ, ভারত-পাক ম্যাচ মানেই হাই টিআরপি। রবিবার নিউ ইয়র্কে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ওয়াঘার দুই পারের দুই দেশ। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে মার্কিন মুলুকে।
ভারতীয় দলের কথা বললে প্রথমেই উঠে আসে বিরাট কোহলির নাম। অধিনায়ক না হলেও তিনি এই দলের মূল নিউক্লিয়াস। বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান(৩০৮) থেকে সর্বোচ্চ স্কোর(৮২) তাঁরই দখলে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নালমলেই জ্বলে উঠেন কোহলি।ম্যাচের আগে বিন্দাস মুডে কোহলি। ইতিমধ্যেই বিরাটের কাছে পৌঁছে গিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা।

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা নিউ ইয়র্কের রাস্তার ঘোরাঘুরি করছেন। নিউ ইয়র্কের বৃষ্টিস্নাত সকালে গার্ডেন সিটি এলাকায় তাঁদের দেখা গিয়েছে , সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে খুব বেশি রাস্তা তাঁরা একসঙ্গে হাঁটেননি। কিছুটা গিয়েই গাড়িতে উঠে পড়েন এবং ওই এলাকা ছেড়ে বেরিয়ে যান
Virat Kohli And @AnushkaSharma Spotted At Garden City,New York.😍❤️#Virushka #T20WorldCup @imVkohli pic.twitter.com/YANLhjEJgT
— virat_kohli_18_club (@KohliSensation) June 7, 2024
কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের জননী হয়েছেন অনুষ্কা। স্বামী বিরাট কোহলির সঙ্গে তিনিও নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সময় টিম ইন্ডিয়ার ট্যুরে। তাঁদের সঙ্গে ছোট্ট ভামিকা আর অকায়ও। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে অনুষ্কা ও বিরাট নিউইয়র্কের একটি হোটেলের ভিতর মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছেন।
২০১২ থেকে ২০২২, এই বছর যেন কোহলি যুগ। বিশ্বকাপের প্রতিটি পাকিস্তান ম্যাচেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে কোহলির ব্যাট থেকেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় রান পাননি। ফলে রবিবার মেগা ম্যাচে বাড়তি নজর থাকবে কোহলির দিকে।
বিরাট ছাড়াও আরও কয়েকজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তাঁরা হলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, আবেশ খান এবং প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।












Click it and Unblock the Notifications