Virat Kohli: ভামিকা পেতে চলেছে খেলার সঙ্গী! বিরুষ্কার কোলে আসছে নতুন অতিথি?
বিশ্বকাপ শুরুর আগেই বিরাট জল্পনা। দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট-অনুষ্কার কোলে? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় আছেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন বলি অভিনেত্রী। প্রায় দু'বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এরইমধ্যে শোনা যাচ্ছে দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট অনুষ্কার পরিবারে। ভামিকা পেতে চলেছেন খেলার সঙ্গী। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে।

কিন্তু সেই সময় সেখানে উপস্থিত চিত্রগ্রাহকদের সেই ছবি না ছাপার অনুরোধ করেন বিরাট এবং অনুষ্কা। এটি তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয় বলে ছবি প্রকাশ না করার অনুরোধ জানান তারকা ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রী। মনে করা হচ্ছে প্রথমবার সন্তান আগমনের খবর যেভাবে প্রকাশ্যে এনেছিলেন সেই পথে এবারও হাঁটবেন।
এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচ খেলেননি বিরাট কোহলি। ছুটিতে বাড়ি ফিরেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। সেই সময় গণেশ পুজোর একটি অনুষ্ঠানে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে একসঙ্গে দেখা যায়। কিন্তু বলিউড অভিনেত্রীকে শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে ক্যামেরার মাতৃত্বের শারীরিক চিহৃ আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুষ্কার।

প্রেমপর্বের পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ২০২১ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান। প্রায় দুই বছর বয়স হলেও এখনও ভামিকাকে প্রকাশ্যে আনেননি বিরুষ্কা। সন্তানকে নিয়ে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করলেও সেখানে ভামিকার গোপনীয়তা বজায় রাখা হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনােলের পর এক মাস প্রায় ছুটিতে ছিলেন বিরাট কোহলি। সেই সময় তাঁকে এবং অনুষ্কাকে ইউরোপের বিভিন্ন দেশে দেখা গিয়েছিল। ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর তারপর এশিয়া কাপেও খেলেন কোহলি। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন কিং কোহলি।
অন্যদিকে বিগত কয়েক মাসে শুটিং ফ্লোরে খুব একটা দেখা যায়নি অনুষ্কাকে। ঝুলন গোস্মামীর বায়োপিকের কাজ শেষ করে অনুষ্কা নতুন কোনও প্রজেন্টে হাত দিয়েছেন বলে বলিউডে অন্তত শোনা যাচ্ছে না। এরই মধ্যে তাঁদের পরিবারের দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে এল। এখন দেখার জল্পনাকে সিলমোহর দেন কিনা বিরাট-অনুষ্কা।












Click it and Unblock the Notifications