Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল শুরুর আগে, নাইট রাইডার্সের বিরুদ্ধে কেন মেজাজ হারালেন আন্দ্রে রাসেল?

আইপিএল শুরুর আগে, নাইট রাইডার্সের বিরুদ্ধে কেন মেজাজ হারালেন আন্দ্রে রাসেল?

আইপিএলে ঢাকে কাঠির ৯ দিন বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হচ্ছে ১৩ তম আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগে কেকেআরের হয়ে খেলতে আসার আগে নাইট রাইডার্সের বিরুদ্ধে মেজাজ হারালেন দ্রে রাস।

কেন মেজাজ হারালেন

কেন মেজাজ হারালেন

মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে জ্যামাইকা তালাওয়াস দলের হয়ে ব্যাট হাতে নেমেছিলেন আন্দ্রে রাসেল। ম্যাচে টস জিতে ত্রিনবাগো নাইট রাইডার্স, জ্যামাইকা তালাওয়াসের বিরুদ্ধে ফিল্ডিং নেয়। তিন ওভারে মধ্য়ে ১০ রানে ৩ উইকেট হারিয়ে তালাওয়াস দল শুরুতেই জোর ধাক্কা খায়। ৬৩/৫ হয়ে যাওয়ার পর আন্দ্রে রাসেল মাঠে নামেন।

সুনীল নারিনের বোলিংয়ের বিপরীতে সমস্যার সূত্রপাত

সুনীল নারিনের বোলিংয়ের বিপরীতে সমস্যার সূত্রপাত

ম্যাচের ১৪ তম ওভারে এরপর সমস্যা শুরু। ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা স্পিনার সুনীল নারিনের বল ডিফেন্ড করেছিলেন রাসেল। নারিনের স্পিনে বল রাসেলের প্যাডে লেগে স্লিপে ক্যাচ উঠে যায়।

আম্পায়ের সিদ্ধান্তে না-খুশ রাসেল

আম্পায়ের সিদ্ধান্তে না-খুশ রাসেল

ক্যাচ উঠতে ডোয়েন ব্রাভোর মতো দুরন্ত ফিল্ডার ক্যাচ হাতছাড়া করেননি। এরপরই ত্রিনবাগো নাইট রাইডার্স আউটের আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার নাইজেল দুগুইড রাসেলকে আউট দিয়ে বসেন।

ব্যাট ছুঁড়ে ক্ষোভ প্রকাশ

ব্যাট ছুঁড়ে ক্ষোভ প্রকাশ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডিআরএস নেই, সেই কারণে রাসেল রিভিউ নেওয়ার সুযোগ পাননি। আম্পায়ারের আউট সিদ্ধান্ত মেনে নিয়ে রাসেলকে মাঠ ছাড়তে হয়। যেঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে সুনীল নারিনের বোলিংয়ের বিরুদ্ধে এভাবে আউট হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে মেজাজ হারিয়ে মাটিতেব্যাট আছড়ে ছুঁড়ে ফেলেন রাসেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+