আইপিএল-এর মাঝেই বড় চমক নাইট রাইডার্সের, দলে নিল নিকোলাস পুরানকে
আইপিএল-এর মাঝেই বড় চমক নাইট রাইডার্সের, দলে নিল নিকোলাস পুরানকে
আইপিএল-এর মধ্যেই চমক দিল নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজি দলে নিল নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেলকে। কলকাতা নাইট রাইডার্স নয়, আগামী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য দল গড়ার ক্ষেত্রে এই দুই ক্রিকেটারকে সই করালো নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির অপর দল ট্রিনবাগো নাইট রাইডার্স। ইতিমধ্যেই ক্যারিবিয়ন প্রিমিয়ার লিগের প্রতিটা ফ্রাঞ্চাইজি দল গুছনো শুরু করে দিয়েছে।

পুরান এবং রাসেলের পাশাপাশি গত মরসুমে থাকা পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে তাঁরা। ত্রিনবাগো নাইট রাইডার্স ধরে রেখেছে দলের অধিনায়ক কাইরন পোলার্ড, সুনীল নারিন, আকিল হুসেন, জেইডেন সেলস এবং টিওন ওয়েবস্টারকে।
পুরান এবং আন্দ্রে রাসেলকে ত্রিনবাগো নাইট রাইডার্সে সই করানোর কথা ঘোষণা করে টিকেআর-এর মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসর বলেছেন, ''স্থানীয় ক্রিকেটারদের তুলে আনার দিকে বরাবর আমরা নজর দিয়ে থাকি। সেই কারণেই আকিল, সিলস, ওয়েবস্টারদের ধরে রাখা হয়েছে। সেই সঙ্গে রাসেল ও পুরানের মতো দুই ক্রিকেটারকে নিয়েছি। খুব তাড়াতাড়ি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চুক্তি হয়ে যাবে। আশা করছি নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারবে দল (আসন্ন সিপিএল-এ)।''

গত দুই মরসুমে টিকেআর-এর অধিনায়ক কাইরন পোলার্ড। পোলার্ডের নেতৃত্বে ২০২০ সালে সিপিএল চ্যাম্পিয়ন হয় টিকেআর। ২০১৫ সালে নাইট রাইডার্স ত্রিনিদাদ ও টোবাগোর দল কেনার পর থেকে ছ'বছরে চার বার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে টিকেআর। প্রতিযোগিতার সব থেকে সফল দল তারা। ২০২০ সংস্করণে একটি ম্যাচেও হারেনি কাইরন পোলার্ডের দল।
চলতি আইপিএল-এও ছন্দে রয়েছে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির প্রধান দল কলকাতা নাইটরাইডার্স। দু'বারের আইপিএল চ্যাম্পিয়নরা ২০২১ আইপিএল-এর ফাইনালে পৌঁছেছিল। অল্পের জন্য গত বার খেতাব জেতা হয়নি। ৩ ম্যাচ থেকে দু'টি জিতে ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের দল।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications