IPL 2023 Player Auction: আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ অশ্বিন-ভক্ত আফগান স্পিনার, চিনুন বছর ১৫-র প্রতিভাকে

আইপিএলের নিলাম কোচিতে হবে ২৩ ডিসেম্বর। তার আগে আজই ৪০৫ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের ডানহাতি অফ-স্পিনার আল্লাহ মহম্মদ গজনফারের (Allah Mohammad Ghazanfar)। বিগ ব্যাশ লিগে খেলার জন্য নিজের নাম নথিবদ্ধ করিয়েছিলেন। যদিও সেখানে দল পাননি। আইপিএল খেলার ইচ্ছাপূরণ কি হবে?

আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ অশ্বিন-ভক্ত আফগান স্পিনার

(ছবি- আল্লাহ মহম্মদ গজনফারের ফেসবুক)

গজনফারের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি রবিচন্দ্রন অশ্বিনের অনুরাগী। তাণর কথায়, অশ্বিন ভারতীয় দলের চ্যাম্পিয়ন স্পিনার। তাঁর বোলিং বৈচিত্র্য আমার ভালো লাগে। আমি তাঁকেই আদর্শ মেনে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছি। আফগানিস্তানের জনপ্রিয় ফিঙ্গার স্পিনার মুজিব জাদরান। তাঁর সঙ্গে গজনফারের অনেকে মিল পেয়ে থাকেন।

রশিদ খানের দেশের এই স্পিনারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। উচ্চতার কথা মাথায় রেখে তিনি প্রথমে জোরে বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক দৌলত আহমদজাইয়ের নজরে পড়ে স্পিনার হয়ে যান। গজনফার সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের এলাকা ও আশেপাশে তিনি শুরুতে টেনিস বলের ক্রিকেটই খেলতেন। পরে কোচের পরামর্শ মেনে স্পিন বোলিং অনুশীলন শুরু করেন। অ্যাকশন ঠিকঠাক হতেই আর ফিরে তাকাতে হয়নি।

হিন্দি বোঝেন, তবে ভালো বলতে পারেন না। অনেক সময় নিজের বক্তব্য বোঝাতে বন্ধুদের দোভাষী হিসেবে ব্যবহার করে থাকেন। তবে ভাষা তাঁর ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা হবে না বলেই ফ্র্যাঞ্চাইজিদের আশ্বস্ত করেছেন তিনি। তিনি স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জুনিয়র ক্রিকেট খেলেছি। আমার মূল লক্ষ্য আফগানিস্তানের হয়ে খেলা। সেই লক্ষ্যে সহায়ক হতে পারে আইপিএল। সেখানে ভারতীয় ও অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আশা করি, কোনও দল আমাকে সেই সুযোগ করে দেবে। আইপিএল অভিজ্ঞতা লাভের জন্য মুখিয়ে রয়েছেন আফগানিস্তানের উদীয়মান স্পিনার।

স্থানীয় স্তরে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলার পাশাপাশি আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন। মিস আইনক নাইটসের হয়ে শ্পাগিজা লিগে খেলেছেন। ৩টি টি ২০ ম্যাচে তাঁর পাঁচ উইকেট রয়েছে। সেরা বোলিং ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট। তাও নিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে হিন্দুকুশ স্টারসের বিরুদ্ধে। লাহোরে গত অক্টোবরে পাকিস্তান জুনিয়র লিগেও খেলেছেন রাওয়ালপিন্ডি রাইডার্সের হয়ে। সেই অভিজ্ঞতার নিরিখে গজনফার আত্মবিশ্বাসী উচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার ব্যাপারে। নিজের দক্ষতার প্রতি আস্থা রয়েছে। কাবুলে থাকেন, ছয় ভাইয়ের মধ্যে তিনিই ছোট। আফগানিস্তানের ৮ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে কোচিতে আইপিএলের নিলামে। সেদিকে দল পাওয়ার প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবেন গজনফার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+