Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কোন নক্ষত্ররা? কখন-কীভাবে দেখবেন মেগা শো?

২২ মার্চ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। প্রথম ম্যাচটি হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এদিকে, শোনা যাচ্ছে যে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এক ঝাঁক নক্ষত্র। যে কোনও বড় টুর্নামেন্ট শুরুর আগে আর্কষণের কেন্দ্রবিন্দুতে উদ্বোধনী অনুষ্ঠান। ব্যতিক্রম নয় আইপিএলও। অতীতে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করেছেন বলিউডের নক্ষত্ররা। এবার কারা মঞ্চ মাতাবেন?

আইপিএল ২০২৪ সালের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোনু নিগম এবং এআর রহমান আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন। তালিকায় আছেন আরও কয়েকজন বলিউডের নক্ষত্র। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের পারফরম্যান্সও দেখা যেতে পারে চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠানে।

IPL 2024

সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। কারণ নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা ৭.৩০ মিনিটে টস হবে এবং রাত ৮ থেকে খেলা শুরু হবে। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে এবং প্ল্যাটফর্মগুলিতে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে।তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও সরকারিভাবে উদ্বোধনী অনুষ্ঠানের বিষেয় কিছু জানানো হয়নি।

করোনার সময় টানা তিন বছর আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়নি। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে এই প্রতিযোগিতা হয়। ২০২১-এ প্রথমে ভারতে কিছুটা হওয়ার পর দ্বিতীয় ভাগ হয় আমিরশাহিতেই। ২০২২-এ ভারতের তিনটি মাঠে আয়োজিত হয় আইপিএল। গত বছর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট ফেরে। একই সঙ্গে ফেরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথাও।২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রশ্মিকা মান্দানার গ্ল্যামারের সঙ্গে ছিল অরিজিৎ সিংয়ের সুরের মূর্ছনা।

চলতি বছরের মহিলাদের প্রিমিয়ার লিগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। বলিউড বাদশা শাহরুখ খান মাতিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় কার্তিক আরিয়ানের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। তার পরে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এবং শহীদ কাপুর পারফর্ম করেন।

২০২৪ আইপিএল পুরোটাই ভারতেই হবে। বিসিসিআই সচিব জয় শাহ শনিবারই স্পষ্ট করে বলে দিয়েছেন যে, এত জল্পনার কোনও কারণই নেই। এবারের আইপিএল টুর্নামেন্টের গোটা মরশুমই ভারতেই আয়োজন করা হবে। চেয়ারম্যান অরুণ ধুমালও যাবতীয় জল্পনাকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, 'আইপিএল কোথাও স্থানান্তরিত করা হচ্ছে না। আমরা শীঘ্রই বাকি খেলার দিন ঘোষণা করে দেব।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+