Duleep Trophy 2024: দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট, বাংলাদেশ সিরিজের আগে দলীপে দুরন্ত ছন্দে বাংলার আকাশ
বাংলাদেশ সিরিজের আগে দলীপ ট্রফি ভারতীয় ক্রিকেটারদের কাছে বিরাট পরীক্ষা। লাল বলের ম্যাচের জন্য জন্য দল নির্বাচনের আগে দলীপেই ক্রিকেটারদের দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে নির্বাচকদের নোটবুকে নিজের নামটা তুলে রাখলেন বাংলার বোলার আকাশদীপ।
দলীলপ ট্রফির প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলে এবং ভারতীয় দলে ফের একবার সুযোগ পাওয়ার দাবি আরও জোরালো করলেন। শুভমান গিলের নেতৃত্বাধীনে ভারত এ দলে খেলছেন আকাশ দীপ। ভারতীয় বি দলের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসেই বল হাতে আগুনে পারফরম্যান্স করলেন আকাশদীপ।

দলীপে প্ৰথম ইনিংসেই ২৭ ওভারে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছিলেন। আকাশের বিধ্বংসী বোলিংয়ে আউট হন ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, নভদীপ সাইনি এবং যশ দয়াল। দ্বিতীয় ইনিংসে একই আগ্রাসনে বোলিং করতে থাকেন আকাশ, এবার চার থেকে চাঁর উইকেট সংখ্যা বেড়ে হল ৫। দ্বিতীয় ইনিংসে মুশির খান, সরফরাজ খান, সাই কিশোর, অভিমন্যু ঈশ্বরণ এবং নভদীপ সাইনিকে আউট করেন। এরপর কি আর তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আকাশ ডাক পাবেন না?
ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকা পেসার রয়েছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে শামিকে পাওয়ার সম্ভাবনা নেই। আসন্ন ঠাসা ক্রীড়া সূচির কথা মাথায় রেখে বুমরাহকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সিরাজ শেষ মুহূর্তে অসুস্থতার জন্য দলীপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। ফলে আকাশের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ হয় বঙ্গ বোলারের। আকাশদীপ প্ৰথম ম্যাচেই নজরকাড়া পারফর্ম করেছিলেন। রাঁচি টেস্টে প্ৰথম সুযোগেই তিনজন ইংরেজ ব্যাটারকে আউট করেন। দলীপে টিম ম্যানেজমেন্টের লক্ষ্য শামি-সিরাজ-বুমরার বাইরে ব্যাক আপ পেসার তৈরি রাখা। ম্যানেজমেন্টকে আস্থা দিয়েই আকাশদীপ যেন বার্তা দিয়েছেন, তিনি তৈরি রয়েছেন।
দলীপে এবার বাংলা থেকে একাধিক ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আকাশের মতোই মুকেশ কুমার, অভিষেক পোরেলরা সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাচ্ছেন।












Click it and Unblock the Notifications