অভিনেত্রী স্ত্রী-র সঙ্গে সম্পর্কে ইতি! চাহালের পর ঘর ভাঙছে আরও এক তারকা ভারতীয় ক্রিকেটারের?

সংসার ভাঙছে যুজবেন্দ্র চাহালের! কয়েকদিন ধরেই থেকেই চাহাল এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এরইমধ্যে আরও ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন তৈরি হল।

চাহাল-ধনশ্রীর পর এবার চর্চায় সালে মণীশ পাণ্ডে এবং আশ্রিতা শেট্টির বৈবাহিক সম্পর্ক। ২০১৯ সালে মণীশ পান্ডে এবং আশ্রিতা শেট্টি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন। খুব কম সময় প্রেম থেকে বৈবাহিক সম্পর্কে আসেন। কিন্ত দাম্পত্য জীবনের বয়স খুব বেশি দিন হয়নি এরই মধ্যে শোনা গিয়েছে তাদের সংসার ভাঙার কথা। যদিও দুই জনে এবিষয়ে মুখ খোলেননি।

গতকাল রাত থেকে সেই সোশ্যাল মিডিয়াতেই গুঞ্জন উঠতে শুরু করেছে যে ভারতীয় দল তথা কেকেআরের তারকা মণীশ পাণ্ডের সঙ্গে তাঁর স্ত্রী-র বৈবাহিক সম্পর্কের অধ্যায় সমাপ্ত হতে চলেছে। ২০১৯ সালে ধুমধাম করেই আশ্রিতা শেঠির সঙ্গে বিয়ে হয়েছিল মণীশ পাণ্ডের।

একাধিক জাতীয় স্তরের সংবাদ মাধ্যম সূত্রের যা খবর তাতে মণীশ এবং আশ্রিতার সম্পর্কে নাকি ইতিমধ্যে চিড় ধরতে শুরু করেছে। এমনকী, তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরের যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন। এর থেকেই জল্পনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে কী আরও এক তারকা ক্রিকেটারের সংসার ভাঙছে নতুন বছরের শুরুতেই!

জ্ল্পনা চলছে,কেকেআর তারকা মণীশের সঙ্গে আশ্রিতার বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার জেরেই অনেকে মণীশ পান্ডে এবং আশরিতা শেট্টির সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু করেছেন। দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে কারও সঙ্গে কারও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। শুধু তাই নয় তাদের প্রকাশ্যে অনেক দিন দেখা যায়নি।

মণীশ পাণ্ডে বিয়ে করেছেন দক্ষিণী ছবির অভিনেত্রী আশ্রিতা শেট্টিকে। প্রেম করে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণীশ ও আশ্রিতা। মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি প্রথমে ছিল মিষ্টি প্রেমের সম্পর্ক। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+