বাধা কাটল : ফের ওয়াংখেড়েতে ঢুকতে পারবেন কিং খান
মুম্বই, ২ অগাস্ট : প্রায় চার বছর পর ২০১৬-র আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চাইলে ঢুকতে পারবেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর উপরে জারি করা পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। [ইডেন মাতানো আব্রামের কিছু বিরল মুহূর্ত]
এদিন, রবিবার এমসিএ-র কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার সহ-সভাপতি আশিস শেলর জানান, শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। আইপিএল ছাড়াও যেকোনও খেলা দেখার ক্ষেত্রেই ওয়াংখেড়ের দরজা খুলে গেল শাহরুখের কাছে। [পড়ুন : আইপিএলের সব খবর]

২০১২ সালের আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। সেসময়ে মাঠের কর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান শাহরুখ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়। পরে মুম্বই ক্রিকেট সংস্থা শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকার উপরে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করে। যার মেয়াদ ছিল ২০১৭ পর্যন্ত।
প্রসঙ্গত, সেটি ছিল পঞ্চম আইপিএল। এবং সেদিনই প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অভিযোগ, সেদিন গভীর রাতে শাহরুখকে মাঠে ঢুকতে বাধা দিলে অশ্লীল শব্দ প্রয়োগ করেন তিনি।












Click it and Unblock the Notifications