আফগান ক্রিকেটারের কুর্নিশযোগ্য নজির, ছাপিয়ে গেলেন স্যার ব্র্যাডম্যানকে

আফগানিস্তানের ব্যাটসম্যান ছাপিয়ে গেলেন ডন ব্র্যাডম্যানকে।

আফগানিস্তানের ব্যাটসম্যান ছাপিয়ে গেলেন ডন ব্র্যাডম্যানকে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। প্রথম শ্রেণীর ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটার বশির শাহের গড় আরও বেশি।

আফগান ক্রিকেটারের কুর্নিশযোগ্য নজির, ছাপিয়ে গেলেন স্যার ব্র্যাডম্যানকে

ক্রিকেটে কী করলে আপনাকে সাফল্যের মাপকাঠিতে সেরার জায়গায় ধরতে পারবেন। যদিও স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয় তাহলে তো আর কথাই নেই। আর যদি নিজের ক্রিকেট কেরিয়ারের কোনো জায়গায় স্যার ব্র্যাডম্যানকে ছাপিয়ে যান তাহলে তো আর কথাই নেই। ব্র্যাডম্যান কোথায় গিয়ে কেরিয়ার শেষ করেছিলেন সেটা আলাদা বিষয়। কিন্তু তাও কেরিয়ারের কোনও পয়েন্টে কেউ যদি তাঁর কাছাকাছি পৌঁছয় তাহলেও তো যথেষ্ট কৃতিত্বের হতে পারে।

কিছুদিন আগে অবধিই ১০০০ ফার্স্ট ক্লাস রানের মালিকের মধ্যে অজি লেজেন্ডের সর্বোচ্চ গড় রয়েছে। এই মুহূর্তে ১৮ বছরের আফগানিস্তানি ব্যাটসম্যান বশির শাহ এই ব্যাটিং গড় ছাপিয়ে গেছে। তরুণ এই ব্য়াটিং প্রতিভা উঠে এসেছেন আফগানিস্তানের রুক্ষ ভূমি থেকে। যেখানে বন্দুকের নলই শক্তির উৎস মতের প্রকাশ সর্বত্র। সেখান ব্যাট হাতে এই পারফরম্যান্স কার্যত বিপ্লব।

আফগান ক্রিকেটারের কুর্নিশযোগ্য নজির, ছাপিয়ে গেলেন স্যার ব্র্যাডম্যানকে

এই মুহূর্তে ১২১.৭৭ ব্যাটিং গড় রয়েছে । অন্যদিকে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৫.১৪। ৭ ম্যাচের ১২ ইনিংসে এই দুরন্ত গড় অর্জন করেছেন তিনি। ব্র্যাডম্যান যা অর্জন করেছেন ৫২ টি টেস্টে। বশির শাহ কেরিয়ারে প্রথম পেশাদার ইনিংসে ২৫৬ রানে অপরাজিত ছিলেন। পাঁচ ইনিংস পর তিনি করেন একটি ট্রিপল সেঞ্চুরি। দ্বিতীয় কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁর আগে এই ক্ষেত্রে শুধুমাত্র জাভেদ মিয়াদাঁদ।

আফগান ক্রিকেটারের কুর্নিশযোগ্য নজির, ছাপিয়ে গেলেন স্যার ব্র্যাডম্যানকে

বশির শাহ নিজেও দারুণ উচ্ছ্বসিত নিজের পারফরম্যান্সে। বশির শাহ বলেছেন, 'এটা আমার জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত। আমি দু'দিন ধরে উইকেটে ব্যাট করেছি। শান্তভাবে উইকেটে থেকে এটা অর্জন করেছি। আমি নিজের ফিটনেস নিয়ে টুর্নামেন্টের আগে কাজ করেছি। কোচরা আমাকে ভালো করে ব্যাট করতে শিখিয়েছেন। প্রক্যেকেই যখন নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে সে উপভোগ করে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+