T20 World Cup: বল হাতে জাম্পার অনন্য রেকর্ড, বিশ্বকাপের সুপার ৮-এ স্থান নিশ্চিত করল অস্ট্রেলিয়া
অ্যাডাম জাম্পার রেকর্ডের দিনেই বড় জয় পেল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নাবিবিয়াকে হেলায় হারিয়ে সুপার এইটে জায়গা করে নিল অজিরা। টুর্নামেন্টের দ্বিতীস হিসাবে পরের রাউন্ডে পৌঁছালো অস্ট্রেলিয়া।
অ্যান্টিগায় টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মার্শ। সেই সিদ্ধান্ত যে ঠিক তা প্রমাণ করে দেন বোলারেরা। নামিবিয়ার দুই ব্যাটার ছাড়া কেউ দু'অঙ্কে পৌঁছতে পারেননি। মিচেল স্টার্ক না থাকায় এই ম্যাচে জশ হেজ়লউডের সঙ্গে নতুন বল দেওয়া হয় মার্কাস স্টোয়নিসকে। পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারায় নামিবিয়া।

অর্থাৎ ৮৬ বল বাকি থাকতেই জিতেছে অস্ট্রেলিয়া, হারিয়েছে শুধু ওয়ার্নারের উইকেট। এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টানা ৩ জয়ে 'বি' গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেল তারা।
ইংল্যান্ড ম্যাচের পরে বল হাতে আবার চমক দেন অ্যাডাম জ়াম্পা। নামিবিয়ার মিডল ও লোয়ার অর্ডার ভেঙে দেন তিনি। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। আজ অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন জাম্পা। টি২০ ক্রিকেটে অস্ট্রেলিিয়ার সর্বোচ্চ উইকেট প্রাপক আগেই ছিলেন জাম্পা। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা এই যোগ্যতা অর্জন করে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা একটাও ম্যাচ হারেনি। তিনটে ম্যাচ জেতার পর তাদের ঝুলিতে আপাতত ৬ পয়েন্ট জমা হয়েছে।
ম্যাচ সেরা হয়ে জাম্পা বলেন, এই জায় পাওয়া এবং সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করা, এটি একটি চমৎকার অনুভূতি। এই ম্যাচে ভালো বোলিং করে দলের জয়েঅবদান রাখতে পেরেছি। বলটি ভালোভাবে বের হচ্ছে বলে মনে হচ্ছে। অধিনায়কের থেকে অনেক উৎসাহ পেয়েছি। '
উইকেটের চ্যালেঞ্জ প্রসঙ্গে জাম্পা বলেন,আমরা বার্বাডোসেও এটি অনুভব করেছি। আমরা জানি এই উইকেটে এটা একটা চ্যালেঞ্জ। আমরা খুশি, এটা ট্রফি ঘরে তোলার চেষ্টার প্রথম ধাপ কিন্তু অনেক দূর যেতে হবে এখনও।
অন্যদিকে শ্রীলঙ্কা বনাম নেপালের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। একটি বলও খেলা হয়নি এই ম্যাচে।












Click it and Unblock the Notifications