পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ, আয়োজক হিসাবে এগিয়ে কোন দেশ?
এশিয়া কাপ সরছে পাকিস্তান থেকে। সোমবার সারাদিন বিস্তর চর্চা হল। কিন্তু বেলাশেষে নৈতিক জয় হাসিল করল বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। বিকল্প ভেন্যু হিসাবে সবার আগে উঠে আসছে শ্রীলঙ্কার নাম।
সংবাদ সংস্থা সূত্রের খবর, অনুযায়ী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারাতে চলেছে পাকিস্তান। তাদের বিকল্প ভেন্যুর থিয়োরি খারিজ হয়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। পিসিবির প্রস্তাব খারিজ করে দেয় অন্য সদস্যরা। ফলে এশিয়ার সেরা টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব হারাল পাকিস্তান।

এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। বিসিসিআইয়ের মতো পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই দুই প্রতিবেশী দেশ। পরিবর্তে নিজেদের দেশেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা, বাংলাদেশ। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ সাফ জানিয়ে দেন, দুই দেশের সম্পর্কের তিক্ততার মাঝে পাক ভূমে টিম ইন্ডিয়াকে পাঠানোর প্রশ্নই ওঠে না। এ নিয়ে নানা তর্ক-বিতর্ক হলেও শেষে ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যু আয়োজনেও রাজি হয় পাকিস্তান। সেই প্রস্তাবও খারিজ করে দিয়েছে ভারতীয় বোর্ড।
এমনিতেই এশিয়া কাপে পরপর ম্যাচ খেলতে হয়। তার উপর এক দেশ থেকে অন্য দেশে সফৱ করা রীতিমতো কষ্টকর। তাই ভারত এই শর্তে রাজী নয়। ফলে জট ক্রমশ পাকছে। এমনকি বিসিসিআই এশিয়া কাপের বদলে পাঁচ দেশের একটি ক্রিকেট সিরিজ করার বিকল্প চিন্তাভাবনাও করে রেখেছে।













Click it and Unblock the Notifications