জিভা ধোনিকে নোংরা আক্রমণ, গুজরাত থেকে গ্রেফতার ১

সোশ্যাল মিডিয়ায় ধোনির মেয়েকে হুমকির ঘটনায় গুজরাতের কচ্ছ এলাকার মুন্দ্রা থেকে এক ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত কিশোর দ্বাদশ শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে।

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ধোনির। ব্যক্তিগতভাবে ধোনি রান তো পাচ্ছেনই না, ফিনিশার হিসেবেও দলকে জেতাতে ব্যর্থ। ফলে কেকেআরের বিরুদ্ধে ১০ রানে ম্যাচ হারতে হয়েছে। এরপর আরসিবির কাছে শনিবার ৩৭ রানে হেরে বসেছে চেন্নাই। ফ্যানেদের মধ্য়ে ধোনির ব্যাটিং নিয়ে ক্ষোভ তৈরি স্বাভাবিক। কিন্তু সেখানে মাত্রা ছাড়ালেন বিকৃত মানসিকতার এক ফ্যান।

জিভা ধোনিকে নোংরা আক্রমণ, গুজরাত থেকে গ্রেফতার ১

১৩ তম আইপিএলে ধোনি ভালো ব্যাট করতে না পারায় তাঁর পাঁচ বছরের কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন এক ক্রিকেট সমর্থক।

বুধবার নাইটদের বিরুদ্ধে হারের পর বৃহস্পতিবার ঐ ফ্যানের পক্ষ থেকে টুইটারে এবং ফেসবুক পোস্টে ধোনিকে মেয়েকে নিয়ে হুমকি দেওয়া হয়। যারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্যাট হাতে ম্যাচ না জেতাতে পারার 'অপরাধে' ছোট্ট পাঁচ বছরের কন্যা জিভা ধোনিকে নিয়ে এমন হুমকির ঘটনায় ইতিমধ্যে অনেকেই সমাজ কেন এখন অসহিষ্ণু হয়ে পড়েছে সেই নিয়ে তীব্র কটাক্ষ ও সমালোচনা করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় এই হুমকির ঘটনায় গুজরাতের কচ্ছ এলাকার মুন্দ্রা থেকে এক ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত কিশোর দ্বাদশ শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

প্রসঙ্গত কেকেআরের বিরুদ্ধে ১৬৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে হেরেছিল চেন্নাই। চার নম্বরে নেমে ১২ বলে ধোনি ১১ রান করে আউট হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+