অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার
দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল।
১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.১ ওভারেই। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৫০ রান করেন ওপেনার অভিষেক পোড়েল। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পান। অপর ওপেনার করণ লাল ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন, মেরেছেন ১টি চার ও চারটি ছয়। শাকির হাবিব গান্ধী ৪ বলে ৬ ও অভিমন্যু ১৫ বলে ১৬ রান করেন।

এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের ২১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস সাজানো তিনটি চার ও ২টি ছয় দিয়ে। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সুদীপ। নিনাদ রাথভা নেন ২ উইকেট।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে পায়নি বরোদা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরোদা তোলে ১৮১ রান। সাতে নেমে ভানু পানিয়া তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ৩০ বলে ৩৯, শিবালিক শর্মা ১৩ বলে ৩২ ও শাশ্বত রাওয়াত ১৭ বলে ২৬ রান করেন। জিতেশ শর্মা ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি।
সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রান খরচ করে দুটি করে উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৬ রান দেন, তবে কোনও উইকেট পাননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications