অভিষেকের শূন্যের হ্যাটট্রিক সত্ত্বেও নেদারল্যান্ডসকে হেলায় হারাল ভারত, উজ্জ্বল দুবে, সুপার এইটে কবে কোন ম্যাচ?

অপরাজেয় থেকেই টি২০ বিশ্বকাপের সুপার এইটে গেল ভারত। আজ আমেদাবাদে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৭ রানে নেদারল্যান্ডসকে হারাল মেন ইন ব্লু।

যদিও চিন্তা বাড়াচ্ছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। টানা তিন ম্যাচে তিনি আউট হলেন শূন্য রানে।

আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৬ উইকেটে ১৯৩। শিবম দুবে চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩১ বলে সবাধিক ৬৬ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৪, তিলক বর্মা ৩১, হার্দিক পাণ্ডিয়া ৩০, ঈশান কিষাণ ১৮ রান করেন। রিঙ্কু সিং ৬ রানে অপরাজিত থাকেন। তিনটি উইকেট নেন লগান ভ্যান বিক। আরিয়ান দত্ত ২টি ও কাইল ক্লেইন নেন ১টি উইকেট।

জবাবে নেদারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। বরুণ চক্রবর্তী ৩ ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট নেন। শিবম দুবে ২টি এবং জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়া নেন ১টি করে উইকেট। ভারতীয় একাদশে এদিন ছিলেন অর্শদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর।

এদিকে, চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই দলগুলি ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হিসেবে জায়গা পাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ৯ মার্চ আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত হবে আর কোন তিনটি দল সরাসরি পরবর্তী টি২০ বিশ্বকাপে খেলবে।

চলতি টি২০ বিশ্বকাপে ভারত ২২ ফেব্রুয়ারি আমেদাবাদে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এরপর কলকাতায় ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+