IPL 2025: আরসিবির অধিনায়কত্বে ফিরছেন কোহলি? জল্পনার মধ্যেই বিরাট আপডেট দিলেন এবি ডিভিলিয়ার্স
ফাফ দু প্লেসিসকে এবার রিটেন না করার পাশাপাশি নিলামে দলেও নেয়নি আরসিবি। ফলে আগামী মরশুমে কে হবেন আরসিবির অধিনায়ক তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আরসিবিকে দল ভূমিপুত্র কেএল রাহুলকে দলে ফেরাতে পারে এমন প্রত্যাশা ছিল, কিন্তু সেটাও হয়নি।
ফলে আগামী মরশুমে আরসিবি দলকে কে নেতৃত্ব দেবেন সেটা নিলাম শেষ হওয়ার পরই থেকেই চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে ফের বেঙ্গালুরু দলের নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে কিনা তা নিয়ে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স।

দু প্লেসিসকে আরসিবি দলে না নেওয়ায় বিরাটের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। কারণ গত মরশুমের অধিনায়ককে দলেই রাখেনি নআরসিবি। তার উপর কেএল রাহুল বা ঋষভ পন্থদের মতো কাউকে দলে নেয়নি আরসিবি। এই পরিস্থিতিতে প্রাক্তন অধিনায়ককেই ফের একবার নেতৃত্বের দায়িত্ব আরসিবি দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই পরিস্থিতিতে এবি ডিভিলিয়ার্স বলেছেন, আমি মনে করি না এটি এখনও নিশ্চিত করা হয়েছে, তবে কোহলি ফের অধিনায়ক হতে পারেন। স্কোয়াডের দিকে তাকালে আমার সেটাই মনে হচ্ছে। ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউডের মতো ক্রিকেটারকে দলে নিয়েছে আরসিবি। নিলামে আরসিবি দল কয়েকজন ক্রিকেটারকে নিতে পারেনি, াদের নেওয়ার লক্ষ্য ছিল, কিন্তু আমরা অন্তত লুঙ্গি এনগিডি পেয়েছি। তাঁর কাছে দুর্দান্ত স্লোয়ার বল আছে, যদি সে ফর্মে থাকে এবং ফিট থাকে তবে সে এমন দলের সম্পদ হতেই পারেন।
কোহলি ইতিমধ্যেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন, তবে আইপিএল খেলা চালিয়ে যাবেন। আগামী তিন বছরের জন্য ফের একবার আরসিবি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।আরসিবি দু প্লেসিসকে নিয়ে আগ্রহ না দেখালেও দিল্লি ক্যাপিটালস কিন্ত ২ কোটি টাকাতে দলে নিয়ে নিয়েছে। যদিও দিল্লি বাদ দিয়ে অন্য কোনও দল আর আগ্রহ দেখাল না অভিজ্ঞ প্রোটিয়া তারকাকে নিয়ে। ফলে কোনও রকম দর কষাকষিও হয়নি।












Click it and Unblock the Notifications