IPL 2024: আইপিএলের ম্যাচই প্রতিবাদের মঞ্চ, কেজরিকে গ্রেফতারের বিরুদ্ধে গ্যালারিতে সুর চড়ালেন আপ সমর্থকরা

ক্রিকেট মাঠে রাজনৈতিক স্লোগান, বিক্ষোভ বা প্রতিবাদ নতুন কোনও বিষয় নয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ফের একবার সাক্ষী থাকল এই একই ঘটনার। এরআগেই আইপিএলেরর মঞ্চে রাজনৈতিক প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখা গিয়েছিল। মঙ্গলবার ঘরেরমাঠে রাজস্থান রয়্যা লসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। এই ম্যাচে অনায়াস জয় পেয়ে প্লে-অফে যাওয়ার রাস্তা খোলা রাখতে হয়েছে ঋষভ পন্থের দল।

তবে ম্যাচের মধ্যেই লাগল রাজনীতির রঙ।অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের বিরুদ্ধে দিল্লি জুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন আপ সমর্থকরা। এবার তারা আইপিএল ম্যাচের মধ্যেও প্রতিবাদে সরব হলেন। আম আদমি পার্টির তরফে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল আপ সমর্থক গ্যালারিতে কেজরির হয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের দাবি, "ভোটের মাধ্যমেই দেওয়া হবে জেলের জবাব।' এরপর তাদের আটক করে পুলিশ।

AAP

মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষে আদালতে খারিজ হয়ে যায় কেজরিওয়ালের জামিনের আবেদন। আগামী ২০ মে পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে আশা হারাচ্ছেন না তাঁর সমর্থকরা। প্রতিবাদের ছবি এবার ধরা পড়ল দিল্লি বনাম রাজস্থানের ম্যাচে। উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। সুপ্রিম কোর্টে মঙ্গলবার স্বস্তি মেলেনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিনের মতো শুনানি স্থগিত রেখে সর্বোচ্চ আদালত আগামী বৃহস্পতিবার, ৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে.

মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায়, অরবিন্দ কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁর ভোটপ্রচারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দেখা হচ্ছে। তাঁকে ভোটের জন্য জামিন দেওয়া যায় কি না, তাও বিচার করে দেখছে সুপ্রিম কোর্ট। এরপর থেকেই আশায় বুক বেঁধেছিল আম আদমি পার্টি। কিন্তু, জামিন মামলা শেষ পর্যন্ত পিছিয়ে গেল দেশের শীর্ষ আদালতে।


আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচন চলছে। দলের প্রচারে কেজরিওয়ালকে প্রয়োজন। নির্বাচনে অংশগ্রহণ করা কেজরিওয়ালের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। ১০০ কোটির দুর্নীতি মামলায় কী ভাবে আচমকা ১১০০ কোটির হয়ে গেল? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন সুপ্রিম কোর্টের।

অন্যদিকে রাসস্থানের বিরুদ্ধে জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ২০ রানে জয়ের ফলে নেট রান রেট এখন মাইনাস (-) ০.৩১৬। দিল্লির বাকি এখনও দুটি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+