Shakib Al Hasan: দেশে ফিরলেই গ্রেফতার হবেন! আইনি মামলায় আরও বিপাকে পড়লেন শাকিব
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শাকিব আল হাসানের। দেশে সরকারে পালা বদলের পর ভাগ্যের বদল ঘটেছে শাবিরের। একদা জাতীয় নায়কের মর্যাদা পাওয়া শাকিব এখন দেশের মানুষের কাছে ভিলেন। এবার আর্থিক প্রতারণা মামলায় শাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।
আট বছর আগে বাংলাদেশের এক ব্যাঙ্ক থেকে দেড় কোটি ঋণ নিয়ে তা ফেরত না দেওয়া মামলায় বিপাকে পড়লেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। ঘটনাটি ২০১৭ সালের। সেই সময় বাংলাদেশের একটি ব্যাঙ্ক থেকে দেড় কোটি টাকা লোন নিয়েছিল শাকিব আল হাসানের সংস্থা। কিন্তু তারপর সেই ঋণ পরিশোধ করেননি। এর ফলে মামলা শুরু হয়। ব্যাঙ্কের নোটিস পাঠানো হয় তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে।

গত ১৫ ডিসেম্বর শাকিব আল হাসান-সহ মোট চারজনের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় শাকিবদের। কিন্তু শাকিবরা সেই নির্দেশ অমান্য করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করেছেন। বর্তমানে দেশের বাইরে আছেন শাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার ও তাঁর সংস্থার পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে রবিবার হাজির হননি। এরপরই ব্যাঙ্ক নিযুক্ত আইনজীবী শাকিব আল হাসান সহ চার অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেন। আদালত সেটা মঞ্জুর করেন।
গত বছর ভারতের বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেটকে শাকিব আল হাসান বিদায় জানিয়েছেন। বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানান। ওডিআই ফর্ম্যাট থেকে এখনও তিনি সরকারি ভানে অবসর ঘোষণা করেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওডিআই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না হওয়ায় শাকিবের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ হল বলেই ধরে নেওয়া যায়।
শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। দ্বিতীয় বার বোলিং পরীক্ষার রিপোর্ট বেরিয়েছে,,তাতেও পাস করতে পারেননি তিনি। ফলে শাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা উঠেনি। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন শাকিব। বাংলাদেশের নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু হাসিনা সরকারের পতনের পর শাকিবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে।












Click it and Unblock the Notifications