অমিতের পাঁচ উইকেট ও রোহিত-বিরাটের ব্যাটিংয়ে সিরিজ পকেটে ভারতের

অমিত মিশ্রর স্পিন আর রোহিত-বিরাটের অর্ধশতরানের দৌলতে এদিন ১৯০ রানে জিতে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল মহেন্দ্র সিং ধোনির ভারত। সিরিজ ৩-২ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।

বিশাখাপত্তনম, ২৯ অক্টোবর : টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলেও একদিনের সিরিজে বেশ ভালো খেলছিল নিউ জিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচের আগে পর্যন্ত শক্তিশালী ভারতীয় দলের সঙ্গে ২-২ ব্যবধান অবস্থায় বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমেছিল কেন উইলিয়ামসনের ছেলেরা। তবে শেষ ম্যাচে বলা যায়, একেবারে টেস্ট সিরিজের মান ফিরিয়ে এনে ল্যাজেগোবরে হল কিউয়িরা।

শেষ ম্যাচে অমিত মিশ্রর স্পিন আর রোহিত-বিরাটের অর্ধশতরানের দৌলতে এদিন ১৯০ রানে জিতে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল মহেন্দ্র সিং ধোনির ভারত। সিরিজ ৩-২ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।

অমিতের ৫ উইকেট ও রোহিত-বিরাটের ব্যাটিংয়ে সিরিজ পকেটে ভারতের

এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে। অজিঙ্ক রাহানে (২০) রান না পেলেও ভারতের ইনিংসকে টেনে নিয়ে যান রোহিত শর্মা (৭০ রান) ও বিরাট কোহলি (৬৫ রান)। এছাড়া এদিন রান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিও (৪১ রান)। ইনিংসের শেষের দিকে কার্যকর ইনিংস খেলেন কেদার যাদব (৩৯ রান) ও অক্সর প্যাটেল (২৪ রান)।

এরপরে ব্যাট করতে নেমে কোনও রান না করেই মার্টিন গাপটিল আউট হয়ে বিদায় নেন। এরপরে একে একে টম ল্যাথম (১৯ রান) কেন উইলিয়ামসন (২৭ রান) আউট হয়ে যান। নিউ জিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ৬৩ রান।

এরপরই শুরু হয় কিউয়ি ব্যাটসম্যানদের লাগাতার উইকেট হারানোর পালা। এরপরে মাত্র ১৬ রান যোগ করতে না করতেই বাকী ৭ উইকেট হারিয়ে কিউয়ি ব্যাটিং শেষ হয় ৭৯ রানে। জেমস নিশম (৩ রান), বিজে ওয়াটলিং (০ রান), কোরি অ্যান্ডারসন (০ রান), মিচেল স্যান্টনার (৪ রান) কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মিডল অর্ডারে একমাত্র রস টেলর ১৯ রান করেন।

এদিন কিউয়ি ব্যাটিংয়ে মূল ধসটা নামান স্পিনার অমিত মিশ্র। মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া অক্সর প্যাটেল ২ টি ও উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+