ICC: একদিনের ক্রিকেট হবে ৪০ ওভারের! লাগবে বিনোদনের ছোঁয়াও, কী জানাল আইসিসি?
বিগত কয়েক দশকে একদিনের ক্রিকেটে অনেক বির্বতন ঘটেছে। লাল বল থেকে সাদা বল, সাদা জার্সি থেকে রঙিন জার্সি, এমনকি প্রথম যুগে একদিনের ক্রিকেট হত ৬০ ওভারে।সেখান থেকে ১০ ওভার কমিয়ে একদিনের ক্রিকেট বর্তমানে হচ্ছে ৫০ ওভারের। কিন্তু আগামী দিনে কী একদিনের ক্রিকেটে ওভার সংখ্যা আরও কমতে চলেছে?
ক্রিকেট শুধু এখন ব্যাট বলের লড়ারই নয়, একইসঙ্গে বিনোদনের অংশও। ফলে টি২০ ক্রিকেটের রমরমা ক্রমশ বাড়ছে। আগের মতো উন্মাদনা নেই ওডিআই ক্রিকেটে। ফলে একদিনের ক্রিকেটের ওভার সংখ্যা কমানোন দাবি উঠল খোদ আইসিসির সভাতেই। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রাক্তন চেয়ারম্যান মার্টিন স্নেডেন, ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সুপারিশ করেন।

আইসিসির সভায় যে প্রস্তাব গুলি পেশ হয়েছিল তারমধ্যে একটি ছিল ওডিআই ফরম্যাটকে সংক্ষিপ্ত করা। ৫০ ওভারের ম্যাচ কম দর্শকদের বাড়তি বিনোদন করার সঙ্গেই ৪০-ওভারের ওডিআই ফরম্যাটের ম্যাচে এটি করার প্রস্তাব পেশ হয়েছিল আইসিসির সভায়।
যদিও আইসিসি ওয়ানডে ক্রিকেটকে ৪০ ওভারের ফর্ম্যাটে পরিবর্তন করার প্রস্তাব উপেক্ষা করেছে, বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভার সংখ্যান কমানোর যে পরিকল্পনা এখনই নেই আইসিসির তা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট করে দিয়েছে।
টি২০ এবং সংক্ষিপ্ত ফরম্যাটের খেলার আবির্ভাবের ফলে ক্রিকেট ভক্তরা ওডিআই ম্যাচের জন্য তাদের আগ্রহ হারিয়ে ফেলছে, এমন তথ্য উঠে আসছে। 'টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনও বজায় আছে, সনাতনী ভক্তরা এই ফর্ম্যাটের খেলাই পছড়্দ করেন। বড় দেশগুলো অবশ্য তাদের দাবি নিয়ে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার।
তবে মূল উদ্বেগ ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ নিয়ে। তাই ওডিআই ফরম্যাটকে আরও বিনোদনমূলক করার জন্য, দাবি উঠলেও এখনই তা বাস্তবের মুখ দেখছে না।আপাতত ৫০ ওভারের খেলাই একদিনের ক্রিকেটে চালি রাখতে চাইছে আইসিসি। গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় একদিনের বিশ্বকাপ। রেকর্ড পরিমাণ দর্শক ম্যাচ দেখেন। সেই আত্মবিশ্বাসই আইসিসিকে ভরসা যোগাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications