আজ সিডনিতে শেষ টি-২০, সিরিজ হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে ধোনিবাহিনী

সিডনি, ৩১ জানুয়ারি : একদিনের সিরিজে হারের দুঃখ টি-২০ সিরিজ জেতার মধ্য দিয়ে দিয়ে কিছুটা হলেও জুড়িয়েছে। তবে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া যা পারেনি, সেটাই টি-২০ সিরিজে করে দেখাতে মরিয়া ধোনি ব্রিগেড। [দ্বিতীয় টি২০ : রোহিত-বিরাটের ঝোড়ো ব্যাটিং, বোলারদের ম্যাজিক স্পেলে ধরাশায়ী অস্ট্রেলিয়া]

এদিন সিডনিতে সিরিজের শেষ টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া। এবং ইতিমধ্যেই সিরিজ ২-০ পকেটে পুরে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির ভারত।

আজ সিডনিতে শেষ টি-২০, সিরিজ হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে ভারত

তবে তাতেই থামতে রাজি নয় গোটা দল। ৪-১ ব্যবধানে একদিনের সিরিজ হারাই তাতিয়ে রেখেছে গোটা দলকে। ফলে এদিন সিডনিতে জিতে ফলাফল ৩-০ করে অজিদের হোয়াইট ওয়াশ করতে মরিয়া ভারত।

এই সিডনিতেই শেষ একদিনের ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। মনীশ পাণ্ডের অনবদ্য শতরানে সিরিজ হোয়াইট ওয়াশ এড়ানো গিয়েছিল। ফলে সিডনিতে ফের জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন ধোনি।

গোটা অস্ট্রেলিয়া সফরে যেভাবে রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট কথা বলেছে, সেটা এদিনও অব্যাহত থাকলে ম্যাচ অনায়াসে ভারতের পকেটে চলে আসবে।

তবে এদিনের ম্যাচে দলে ফেরা যুবরাজ সিং ব্যাট পান কিনা সেটা নিয়ে আমজনতার উৎসাহ রয়েই গিয়েছে। এদিন ভারতীয় সময় দুপুর ২টোয় ম্যাচ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+