দ্বিতীয় টি২০ : রোহিত-বিরাটের ঝোড়ো ব্যাটিং, বোলারদের ম্যাজিক স্পেলে ধরাশায়ী অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২৯ জানুয়ারি : দ্বিতীয় টি২০ ম্যাচেও অজিদের থেকে জয় ছিনিয়ে নিল ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দ্বিতীয় টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে দিল ভারত। ব্যাট করতে নেমে শুরু ভাল করলেও শেষ রক্ষা হল না অজিদের। ১৫৭ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

রোহিত, কোহলি দুজনেই এখন ভাল ফর্মে রয়েছেন। প্রথন টি২০ ম্যাচে জিতে আত্মবিশ্বাসের দিক থেকে এই মুহূর্তে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ধোনি বাহিনী। রোহিত মাত্র ৪৭ বলে যেখানে ৬০ রান করেছেন। সেখানে পিছিয়ে নেই বিরাটও। মাত্র ৩৩ বলে ৫৯ রান করেন বিরাট। টি২০ ইতিহাসে এমসিজি মাঠে করা কোনও দলের এখনও পর্যন্ত সেরা রানই এদিন ভারতীয় ইনিংসেই হল।

দ্বিতীয় টি২০ : রোহিত-বিরাটের ঝোড়ো ব্যাটিং, বোলারদের ম্যাজিক স্পেলে ধরাশায়ী অস্ট্রেলিয়া

এদিন ভারতীয় বোলাররা প্রথম থেকে সেভাবে দাপট দেখাতে পারেননি ঠিকই। অন্যদিকে সহজ ক্যাচ ফসকেছেন শিখর ধাওয়ান। কিন্তু দশ ওভারের পর থেকেই যেন অজি খেলোয়াড়দের মাথার উপর চেপে বসে ভারতীয় বোলাররা।

দ্বিতীয় টি২০ : রোহিতে-বিরাটের ঝোড়ো ব্যাটিংয়ে ভারত ১৮৪/৩

এদিন ব্যাটের সুযোগ না পেলেও হাতে বল নিয়ে ধোনির দুরন্ত স্টাম্পিংয়ে একটি উইকেট পেয়েছেন যুবরাজ সিং। উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর আশ্বিন। রান আউট হন অ্যারন ফিঞ্চ। এদিন তিনিই সবচেয়ে বেশি ব্যক্তিগত রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+