ঘূর্ণি পিচ নিয়ে বিতর্কের মাঝেই দঃ আফ্রিকার বিরুদ্ধে মোহালিতে নামছে ভারত
মোহালি, ৪ নভেম্বর : গত কিছুদিন ধরেই পিচ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। মূলত বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতের কোচ হিসাবে থাকা রবি শাস্ত্রী। ঘূর্ণি পিচ চেয়ে সমালোচনা হজম করতে হয়েছে শাস্ত্রীকে। [ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের খুঁটিনাটি]
পছন্দের পিচ না পাওয়ায় ওয়াংখেড়ে পিচ প্রস্তুতকারক সুধীর নায়েককে নাকি গালাগালি দেন শাস্ত্রী। তা নিয়ে বিস্তর জল গড়িয়েছে। শেষ ম্যাচে এমনকী হেরেও গিয়ে সিরিজ খুইয়েছে ভারত। এবার টেস্ট শুরুর আগে ফের শুরু হয়েছে পিচ বিতর্ক।

মোহালিতে বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সেখানে বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান দলজিৎ সিং উইকেট বানানোর দায়িত্বে রয়েছেন। সেখানেও ম্যাচ শুরুর আগের দিন পর্যন্ত দড়ি টানাটানি চলেছে।
মোহালির উইকেট সবসময়ই পেস ও বাউন্সে ভরা থাকে। ফলে সিরিজ জিততে মরিয়া বিরাট কোহলির ভারত ঘরের মাঠে স্পিন উইকেটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে ফের সরব হয়েছেন রবি শাস্ত্রী।
এছাড়া ভারতের আরও কিছু সমস্য়াও রয়েছে। পেস আক্রমণে ইশান্ত শর্মাকে ছাড়াই নামতে হবে ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আচরণ বিধিসম্মত না হওয়ার তিনি এক ম্য়াচের জন্য ব্য়ান হয়ে রয়েছেন। অন্যদিকে স্পিন অস্ত্রে যে বিপক্ষকে ঘায়েল করবে, সেইরকম পিচ ভারত মোহালিতে পাবে না।
ফলে দক্ষিণ আফ্রিকানরা এই ম্যাচে খানিকটা এগিয়ে থেকেই শুরু করবে। হাশিম আমলা, ফাফ ডু প্লেসিদের আটকাতে যথেষ্ট বেগ পেতে হবে ভারতকে। অন্যদিকে মোহালির পিচে ডেল স্টেইন সামলানোও সহজ হবে না ভারতের।












Click it and Unblock the Notifications