দঃ আফ্রিকার সঙ্গে আজ শুরু টি-২০ সিরিজ, দেখে নিন গোটা ট্যুর গাইড

বেঙ্গালুরু, ২ অক্টোবর : আজ শুক্রবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে দুই দেশের হাইভোল্টেজ সিরিজ শুরু করছে ভারত। প্রোটিয়াদের সঙ্গে টি-২০, একদিনের ম্যাচ ও টেস্ট সব ধরনের ফর্ম্যাটেই খেলবে ভারত।

একদিকে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন টি-২০ ও একদিনের দলের দায়িত্বে। তেমনই টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে বিরাট কোহলির কাঁধে। শক্তিশালী প্রোটিয়াদের বিরুদ্ধে কে কীভাবে নিজের দায়িত্ব পালন করেন সেটাই এখন দেখার।

দঃ আফ্রিকার সঙ্গে আজ শুরু টি-২০ সিরিজ, দেখুন গোটা ট্যুর গাইড

গান্ধী-ম্যান্ডেলা সিরিজে এবি ডেভিলিয়ার্সদের বিপক্ষে মোট তিনটি টি-২০, পাঁচটি একদিনের ম্যাচ ও ৪টি টেস্ট খেলবে ভারত।

নিচে দেখে নেওয়া যাক, গোটা সিরিজের খুঁটিনাটি

একনজরে ভারতীয় দল

টি-২০ দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ডু, স্টুয়ার্ট বিনি, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র ও এস অরবিন্দ।

প্রথম তিনটি একদিনের ম্যাচের ভারতীয় দল

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্ক রাহানে, স্টুয়ার্ট বিনি, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, গুরকীরত সিং মান, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র ও উমেশ যাদব।


আন্তর্জাতিক টি-২০ সিরিজের সূচী

২ অক্টোবর (শুক্রবার) : প্রথম টি-২০, ধর্মশালা, সময় সন্ধ্যা ৭ টা।

৫ অক্টোবর (সোমবার) : দ্বিতীয় টি-২০, কটক, সময় সন্ধ্যা ৭ টা।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) : তৃতীয় টি-২০, কলকাতা, সময় সন্ধ্যা ৭ টা।


আন্তর্জাতিক ওয়ান ডে সিরিজের সূচী

১১ অক্টোবর (রবিবার) : প্রথম ম্যাচ কানপুরে সকাল ৯ টা থেকে।

১৪ অক্টোবর (বুধবার) : দ্বিতীয় ম্যাচ ইনদোরে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে।

১৮ অক্টোবর (রবিবার) : রাজকোটে ম্যাচ দুপুর ১ টা ৩০ মিনিট থেকে।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) : চেন্নাইয়ে চতুর্থ একদিনের ম্যাচ দুপুর ১ টা ৩০ মিনিট থেকে।

২৫ অক্টোবর (রবিবার) : পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচ খেলা হবে মুম্বইয়ে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে।


টেস্টের সময়সূচী

৫-৯ নভেম্বর প্রথম টেস্ট খেলা হবে মোহালিতে।

১৪-১৮ নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলা হবে বেঙ্গালুরুতে।

২৫-২৯ নভেম্বর তৃতীয় টেস্ট খেলা হবে নাগপুরে।

৩-৭ ডিসেম্বর নয়াদিল্লিতে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+