(ছবি) টি২০ বিশ্বকাপ ২০১৬ : কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
কলকাতা, ১৭ মার্চ : ইডেন গার্ডেন্স তৈরি। এখন শুধু অপেক্ষা শনিবারের। আইসিসি টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। [পাকিস্তানের বিরুদ্ধে 'ডু অর ডাই ম্যাচ', হারলেই ছিটকে যাব : মহেন্দ্র সিং ধোনি]
প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ খানিকা চাপ নিয়েই খেলতে নামবে ধোনির মেন ইন ব্লু। অন্যদিকে বাংলাদেশকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়েই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে পাকিস্তান।
শনিবারের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য।

তথ্য ১
এই প্রথমবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি২০ ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

তথ্য ২
একদিনের ম্যাচে ইডেন গার্ডেন্সে পাকিস্তান কখনও হারেনি। ১৯৮৭. ১৯৮৯, ২০০৪ এবং ২০১৩ সালে এই ৪ বার জিতেছে পাকিস্তান।

তথ্য ৩
কলকাতায় ম্যাচে পাকিস্তানের জয়ের হার ১০০ শতাংশ। গত ১৬ মার্চ কলকাতায় টি০২ বিশ্বকাপ ২০১৬-র ম্যাচে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে পাকিস্তান।

তথ্য ৪
এই ম্যাচটি প্রথমে ধর্মশালায় খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে ম্যাচটিকে কলকাতার ইডেন গার্ডেন্সে সরিয়ে আনা হয়েছে।

তথ্য ৫
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোর জন্য ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে শনিবারের ম্য়াচ জিততেই হবে।

তথ্য ৬
এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তান ৭টি টি২০ ম্য়াচ খেলেছে। ২০১২ সালে বেঙ্গালুরুতে মাত্র ১ ম্যাচ এখনও পর্যন্ত হেরেছে ভারত।

তথ্য ৭
পাকিস্তানের বিরুদ্ধে গত ৭ টি টি২০ ম্যাচেই ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবারও ভারতের অধিনায়ক হিসাবেই মাঠে নামবেন ধোনি।

তথ্য ৮
পাকিস্তানের ৩ অধিনায়ক ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলেছেন। মহম্মদ হাফিজ (৪টি ম্যাচ), শোয়েব মালিক (২টি ম্য়াচ) এবং শাহিদ আফ্রিদি (১টি ম্য়াচ)। শনিবার কলকাতার ম্যাচে পাকিস্তানের অধিনায়ক থাকবেন শাহিদ আফ্রিদি।

তথ্য ৯
২০০৭ সালে ভারত যেবার টি২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ধোনি, রোহিত শর্মা, হরভজন সিং ও যুবরাজ সিং এবারের ভারতীয় স্কোয়াডেও রয়েছেন। ফাইনালিস্ট পাকিস্তানের হাফিজ, আফ্রিদি এবং মালিক এবারের পাকিস্তান স্কোয়াডে রয়েছেন।

তথ্য ১০
টি ২০ বিশ্বক্রিকেটে ৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ২০০৭-এ ২ বার, ২০১২ সালে একবার এবং ২০১৪ সালে ১ বার। কোনওবার ভারতে হারাতে পারেনি পাকিস্তান।












Click it and Unblock the Notifications