সিবিআই এড়াতে কোন পথে অনুব্রত? সুপ্রিম কোর্ট নাকি ফিশচুলার অপারেশন
গরু পাচার মামলাতে ফের একবার জিজ্ঞাসাবাদ এড়ালেন অনুব্রত মন্ডল! সোমবারের পর আজ বুধবার ফের তাঁকে তলব করে সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে নতুন করে ১৪ দিনের সময় চেয়ে নিয়েছেন কেষ্টা। কিন্তু সেই সময় সিবিআই তাঁকে দেবে কিনা
গরু পাচার মামলাতে ফের একবার জিজ্ঞাসাবাদ এড়ালেন অনুব্রত মন্ডল! সোমবারের পর আজ বুধবার ফের তাঁকে তলব করে সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে নতুন করে ১৪ দিনের সময় চেয়ে নিয়েছেন কেষ্টা। কিন্তু সেই সময় সিবিআই তাঁকে দেবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।
তবে সূত্রের খবর, সম্ভবত আজ বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন অনুব্রত মন্ডল। এমনটাই জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, তাহলে কি গ্রেফতারের আশঙ্কা করছেন কেষ্টা?

আইনি পরামর্শ নিচ্ছেন অনুব্রত
কার্যত এবার তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা কার্যত বুঝে গিয়েছেন অনুব্রত মন্ডল। আর এরপরেই মঙ্গলবার দফায় দফায় আইনজীবীদের সঙ্গে অনুব্রত বৈঠক করেন বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে তড়িঘড়ি আইনজীবীদের ডেকে পাঠান তিনি। আর এরপরেই জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বীরভূমের বেতাজ বাদশা হতে পারেন বলেই খবর। সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি। এমনকি আগাম জামিনের আবেদনও অনুব্রত জানাতে পারেন। এমনটাই ঘনিষ্টমহল সূত্রে জানা যাচ্ছে। তবে জেরা পর্বে সবরকম ভাবে সাহায্য করবেন বলেও আবেদনে উল্লেখ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উচ্চপর্যায়ের বৈঠকে সিবিআই
অন্যদিকে মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেছেন সিবিআই আধিকারিকরা। কলকাতায় এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনগর। তাঁর নেতৃত্বেই এই বৈঠক চলে বলে জানা যায়। অনুব্রত হাজিরা না দিলে কি ব্যবস্থা সেই বিষয়ে নাকি ইতিমধ্যে ছক সিবিআই আধিকারিকরা ছকে ফেলেছেন বলে জানা যাচ্ছে। এমনকি কি কি প্রশ্ন করা হবে সে বিষয়ে প্রশ্নের তালিকা ওই বৈঠকেই তৈরি হয়ে গিয়েছে বলে খবর। তবে সিবিআইয়ের তরফে পালটা আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি নতুন করে নোটিশ ইস্যু করা হতে পারে বলেও জানা যাচ্ছে।

অপারেশন করাতে চান অনুব্রত
তবে অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর তা তৈরি হতেই এবার অপারেশন করাতে চান অনুব্রত মন্ডল। জানা যাচ্ছে, অর্শ এবং ফিশ্চুলার সমস্যার সমাধান করতে অপারেশন করতে চান তিনি। আর সেজন্যে একটি বেসরকারি হাসপাতালের কর্ণধারকে বোলপুরের বাড়িতে ডেকে পাঠান। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে বৈঠক সারেন। এরপরেই ওই হাসপাতালের মালিক জানিয়েছেন, ওঁর একটি অস্ত্রোপচার করানোর আছে। এই বিষয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
পর্যবেক্ষকদের মতে, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে কার্যত এাধিক পথ বেছে নেওয়ার চেষ্টা করছেন অনুব্রত।












Click it and Unblock the Notifications